রমজান

এবারের ঈদ তাদের মুখে হাসি ফোটাতে পারেনি
গত বছরের নভেম্বরে রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগে। সেই আগুনে পুড়ে যায় শাহিনুরসহ আরো অনেকের ঘর। এবারের ঈদ তাদের মুখে হাসি ফোটাতে পারেনি। ঈদের কেনাটা তো দূরের কথা, ইফতার সামগ্রী কেনার সামর্থ্য তাদের নেই।

বন্ধ আল-আকসা, রাস্তায় নামাজ পড়লেন মুসল্লিরা
ইরান–ইসরায়েল সংঘাতের কারণে জেরুজালেমে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ সীমিত রাখা হয়েছে। ফলে জুমার দিনে অনেক মুসল্লিকে মসজিদের বাইরে রাস্তায় নামাজ আদায় করতে দেখা যায়। পবিত্র রমজান মাসের শেষ দশকে এমন পরিস্থিতি নিয়ে মুসলিম বিশ্বে উদ্বেগ বাড়ছে।

ইফতারে সলিমুল্লাহ রোডে কী খাবেন
রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড খাদ্যরসিকদের কাছে বেশ জনপ্রিয় একটা স্থান। সারা বছরওতো নানা খাবারের পসরা থাকেই, ইফতারের সময়ও অনেকের প্রিয় গন্তব্য সলিমুল্লাহ রোড। শিক কাবাব, চাপ, চিকেন টিক্কা, হালিম, স্যুপসহ নানা পদের পসরা সাজিয়ে বসেন দোকানিরা।

বড় বাপের পোলায় খায় ‘আহামরি কিছু না’
পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী ‘বড় বাপের পোলায় খায়’। এই খাবারটি নিয়ে আছে নানা আলোচনা-সমালোচনা। অনেকে এর প্রশংসা করেন, অনেকের মতে এটি উল্লেখযোগ্য খাবার নয়।

এবারের ঈদে নেচারাল লুক, গর্জিয়াস সাজ
ঈদে নতুন পোশাক কিনে বসে থাকলে তো হবে না, বিশেষ দিনে নিজেকে সুন্দরভাবে উস্থাপনও তো করা চাই! ঈদের দিনের সাজ নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন মেহেজাবিন বিউটি পার্লারের বিউটি ট্রেইনার মানিকা সুলতানা।

ফাইভ স্টারের জিলাপি-হালিমের দাম এত!
রোজার সময় হালিম এবং জিলাপি ছাড়া ঢাকার ইফতার যেন ভাবাই যায় না। ফাইভ স্টার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে চলছে ইফতার ও ডিনার ব্যুফে। দেশের শীর্ষ এই হোটেলে জিলাপির কেজি ৩২০০ টাকা। হালিম এক হাঁড়ি ৪৫০০ টাকা। এত দামি জিলাপি ও হালিমে কী থাকে?

রমজানে সুপারহিরোদের ইফতার বিতরণ
ইন্দোনেশিয়ার বান্দুং শহরে রমজানে সুপারহিরো সেজে ইফতার বিতরণ করছেন স্ট্রিট পারফর্মাররা। যানজটে আটকে থাকা রোজাদারদের হাতে তারা তুলে দিচ্ছেন ইফতার। এই উদ্যোগের লক্ষ্য মানুষের মাঝে সহমর্মিতা ও সেবার বার্তা ছড়িয়ে দেওয়া।

সিডনির লাকেম্বায় জমজমাট রামাদান নাইটস
প্রথম দেখাতে ঢাকার ইফতার বাজার মনে হওয়াটাই স্বাভাবিক। যেখানে রীতিমতো হাঁকডাক দিয়ে চলছে ইফতার বেচাকেনা। জ্বলন্ত উনুনে ভাজা হচ্ছে গরম গরম জিলেপি, সাথে আছে মামা হালিম আর হাজী বিরিয়ানি। বছর ঘুরে রমজান মাস এলে লাকেম্বাও গম গম করে বাঙালিদের পদভারে।
মাদ্রিদে বাংলাদেশি ব্যবসায়ীর উদ্যোগে ইফতার মাহফিল
ইফতার মাহফিলে মসজিদের মুসল্লিরাসহ মাদ্রিদের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন।

সিডনির লাকেম্বায় জমজমাট রামাদান নাইটস
সিডনির বাংলাদেশি অধ্যুষিত লাকেম্বা এলাকার হ্যালডন স্ট্রিট রমজান মাসজুড়ে রূপ নিয়েছে এক প্রাণবন্ত আন্তর্জাতিক খাবারের বাজারে। ১৯ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত চলছে এই আয়োজন।
ইফতারে দুই বাংলার স্বাদের গল্প
ঢাকার অভিজাত এলাকা গুলশানের এক ইফতার বাজারে মিলছে দুই বাংলার খাবার। কলকাতার ফিশ ফ্রাইয়ের সাথে পাওয়া যাচ্ছে ঢাকার হালিম। কলকাতা স্টাইল বিরিয়ানি সঙ্গে মিলছে দেশি গরুর তেহারি। হরেকপদের কাবাব আর পিঁয়াজুও পাওয়া যাচ্ছে সেখানে।

ফেসবুকে বিক্রি হচ্ছে ‘বিন হাদি কাঠের ঘড়ি’, দাম কত?
স্বাভাবিকভাবেই তারা কমেন্টে না, ইনবক্সে দাম জানায়। রেগুলার দাম ৩,৯৯৯ টাকা। তবে রমজান উপলক্ষে ডিসকাউন্ট আছে ৫০০ টাকা। আর হোম ডেলিভারি ফ্রি।

শাহজালাল (রহ.) দরগাহ শরিফে ইফতার মাহফিলের প্রাচীন ঐতিহ্য
সিলেটে হজরত শাহজালাল (রহ.) শরিফে বহু বছর ধরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। এখনো সেই পরম্পরা অব্যাহত রয়েছে। ভিডিও: দীপ্ত বৈষ্ণব

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাপ কম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে বাস কাউন্টারের টিকিট বিক্রেতারা বলছেন, ক্রেতারা এখনো আসা শুরু করেননি। ভিডিও: সজীব তারিক

রোজার সময় ডায়াবেটিসের রোগীদের যেসব বিষয় মেনে চলা জরুরি
রমজানে ডায়াবেটিস নিয়ে রোজা রাখবেন? সঠিক নিয়ম না জানলে হতে পারে হাইপোগ্লাইসেমিয়ার মতো বিপজ্জনক ঝুঁকি। সেহরি থেকে ইফতার-খাদ্যাভ্যাস, সুগার মনিটরিং ও ওষুধ ব্যবস্থাপনায় কীভাবে থাকবেন নিরাপদ, জানুন সহজ গাইডলাইনে।

বাজারে জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী জানান, পুরো রমজানজুড়ে বাজার মনিটরিং জোরদার থাকবে এবং অসাধু ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে দাম বাড়াতে পারবে না।

৫০টির বেশি প্রতিষ্ঠানের জাকাত-অনুদান সুবিধাবঞ্চিতদের কাছে পৌঁছে দিচ্ছে বিকাশ
অনুদান দিতে গ্রাহককে বিকাশ অ্যাপের ‘ডোনেশন’ আইকনে ক্লিক করে যে প্রতিষ্ঠানকে অনুদান দিতে চান তা নির্বাচন করতে হবে। এরপর নাম, ই-মেইল ও অনুদানের পরিমাণ উল্লেখ করে সাবমিট করতে হবে।

এ বছরও সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা
ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য রোজার ঈদে ফিতরা আদায় করা ওয়াজিব। ঈদুল ফিতরের নামাজের আগেই ফিতরা দিতে হয়।

সেহরিতে ভুল খাবারেই বাড়ছে ক্লান্তি
সারাদিন রোজা রেখেও শরীর ভেঙে পড়ছে? ইফতারে পেট ভরলেও কি দুর্বলতা কাটছে না? হয়তো সমস্যাটা আপনার ইফতারে নয়, লুকিয়ে আছে সেহরির প্লেটে! জানুন সেহরির সেই সঠিক পরিকল্পনা, যা রাখবে আপনাকে পুরো দিন শক্ত ও সতেজ।

টিসিবির পণ্য কিনতে গাড়ির সামনে ভিড়
বাজারের তুলনায় পণ্যের দাম কম হওয়ায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর গাড়ির সামনে ভিড় করছে সাধারণ মানুষ। তবে অভিযোগ রয়েছে, চাহিদার তুলনায় গাড়ির সংখ্যা কম এবং অনেকে বেশি পণ্য কিনে বাজারে বিক্রি করে দিচ্ছে।


