
এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর
এই যৌথ উদ্যোগের মাধ্যমে ব্যাংক দুটি বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমের সার্বিক অগ্রগতি ও উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করেছে।
পবিত্র রমজান মাসে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা বেশি করে দান-সদকা, জাকাত দেয়ার মাধ্যমে সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান। সময়, দূরত্ব ও নির্ভরতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় সঠিক মানুষকে অনুদান পৌঁছে দেয়াটা কঠিন হয়ে পড়ে। এই প্রতিকূলতাগুলোকে সহজ করে দিয়েছে ডিজিটাল আর্থিক ব্যবস্থা। বিকাশ ৫০টিরও বেশি দাতব্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের জাকাত কিংবা অনুদানের অর্থ পৌঁছে দিচ্ছে হাজারো অসহায় মানুষের কাছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাশ-এর মাধ্যমে সারা বছরই দাতব্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে সরাসরি অনুদান পৌঁছে দেওয়া হচ্ছে। যার মধ্যে উল্লেখযোগ্য আস-সুন্নাহ ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, আঞ্জুমান মুফিদুল ইসলাম, মজার ইশকুল, অভিযাত্রিক ফাউন্ডেশন, জাগো ফাউন্ডেশন, ঢাকা আহছানিয়া মিশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কোয়ান্টাম ফাউন্ডেশন, আইসিডিডিআরবি, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি, ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ, ডোনেশন ফাউন্ডেশন ট্রাস্ট, প্রথম আলো ট্রাস্ট। এর বাইরেও, বিভিন্ন সংস্থা ও সংগঠনের মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেও জাকাত ও অনুদান পাঠাতে পারছেন মানুষ।
অনুদান দিতে গ্রাহককে বিকাশ অ্যাপের ‘ডোনেশন’ আইকনে ক্লিক করে যে প্রতিষ্ঠানকে অনুদান দিতে চান তা নির্বাচন করতে হবে। এরপর নাম, ই-মেইল ও অনুদানের পরিমাণ উল্লেখ করে সাবমিট করতে হবে। গ্রাহক চাইলে ‘আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না’ অপশন নির্বাচন করে নিজেরপরিচয় গোপনও রাখতে পারবেন। পরের ধাপে বিকাশ পিন নাম্বার দিয়ে অনুদান কার্যক্রম শেষ করার পর ‘আপনার অনুদান সফল হয়েছে’ লেখা একটি প্রাপ্তিস্বীকারপত্র পেয়ে যাবেন গ্রাহক।
যে প্রতিষ্ঠানে গ্রাহক অনুদান দিচ্ছেন সে প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাবে প্রতিষ্ঠানটির নামের নিচে ‘আরো জানতে’ অংশে ক্লিক করে। আবার অনুদানের অর্থ কোথায় ব্যয় হচ্ছে সে তথ্য জানার জন্য অনুদান শেষে প্রাপ্তিস্বীকারপত্রে দেওয়া ই-মেইলে যোগাযোগ করতে পারবেন দাতারা। বিকাশ অ্যাপের পাশাপাশি গ্রাহক চাইলে https://www.bkash.com/products-services/donation ওয়েব ঠিকানা থেকেও অনুদান বিকাশ করতে পারবেন।

এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর
এই যৌথ উদ্যোগের মাধ্যমে ব্যাংক দুটি বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমের সার্বিক অগ্রগতি ও উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করেছে।

উত্তরায় পূবালী ব্যাংকের ২৮৫তম উপশাখার উদ্বোধন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান এ কে এম আব্দুর রকীব।

এবি ব্যাংকের নতুন আমানত পণ্য ‘এবি সেঞ্চুরি’ চালু
সম্প্রতি ‘এবি সেঞ্চুরি’ নামে নতুন একটি স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট) পণ্য চালু করেছে এবি ব্যাংক পিএলসি।

মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা
কর্মীদের কল্যাণ ও তাদের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে সেমিকন্ডাক্টর নকশাকারক প্রতিষ্ঠান উল্কাসেমি প্রাইভেট লিমিটেড। এ চুক্তির ফলে উল্কাসেমির কর্মী ও তাদের পরিবারের সদস্যরা দুর্ঘটনা, অক্ষমতা ও জীবনহানির মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা পাবেন।