Advertisement

মিরপুরে শাক্যমুনি বৌদ্ধ বিহারের সামনে মানববন্ধন, ৫ দফা দাবি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

মিরপুরে শাক্যমুনি বৌদ্ধ বিহারের সামনে মানববন্ধন, ৫ দফা দাবি
ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুর-১৩ নম্বরে পার্বত্য বৌদ্ধ সংঘের কমপ্লেক্সে অবস্থিত শাক্যমুনি বৌদ্ধ বিহারের সামনে আজ শুক্রবার একটি প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের আদিবাসী বৌদ্ধ জনগণের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সংঘের সম্পত্তি রক্ষা এবং সংঘের সাবেক সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর ভূমিকা নিয়ে আয়োজকদের অবস্থান তুলে ধরা হয়।

Advertisement

মানববন্ধনে সভাপতিত্ব করেন শাক্যমুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির আহ্বায়ক শৈলজ বিকাশ চাকমা।

Advertisement

আয়োজকদের অভিযোগ, ১৯৭৬ সালে বিমলতিষ্য ভান্তের উদ্যোগে পার্বত্য বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠিত হয়। ঢাকায় বসবাসরত পাহাড়ি বৌদ্ধদের সংগঠিত করা এবং একটি স্বতন্ত্র বৌদ্ধ বিহার নির্মাণ ছিল এর মূল উদ্দেশ্য। পরে ১৯৮৩ সালে মিরপুর-১৩ নম্বরে শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠিত হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮৬ সালে বিমলতিষ্য ভান্তের দেশত্যাগের পর অধ্যক্ষ ও সভাপতির দায়িত্ব নিয়ে ভেন. প্রজ্ঞানন্দ মহাথের দীর্ঘদিন ধরে বিহার ও সংঘের সম্পত্তি কুক্ষিগত করে রেখেছেন।

মানববন্ধনে অভিযোগ করেন, ১৯৯৮, ২০১২ ও ২০১৭ সালে পেশিশক্তি ও একতরফা নির্বাচনের মাধ্যমে তিনি সংঘের ক্ষমতা দখল করেন ।

আয়োজকদের দাবি, ২০০৪ সালে বিহার কমপ্লেক্সের একটি বড় অংশ মাত্র ৩০ হাজার টাকায় ভাড়া নিয়ে সাতজন ব্যক্তির মালিকানায় বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ’ প্রতিষ্ঠা করা হয়। পরে ২০১৭ সালে সংঘের সভাপতি থাকা অবস্থায় প্রজ্ঞানন্দ মহাথের এবং সাধারণ সম্পাদক প্রসেনজিৎ চাকমা নিজেদের মধ্যে ২৫ বছরের একটি চুক্তি করেন। ওই চুক্তিতে মাসিক ভাড়া নির্ধারণ করা হয় এক লাখ টাকা।

এছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ তুলে ধরে আয়োজকেরা ।

মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেন আয়োজকেরা। দাবিগুলো হলো, দ্রুত শাক্যমুনি বৌদ্ধ বিহারের মূল ভবন নির্মাণ, প্রজ্ঞানন্দ মহাথেরের পরিবর্তে একজন শীলবান ও বিনয়ী ভিক্ষুকে বিহারের অধ্যক্ষ হিসেবে আমন্ত্রণ, বিহার কমপ্লেক্স পার্বত্য বৌদ্ধ সংঘ ও পার্বত্য বৌদ্ধ জনগণের স্বার্থে ব্যবহার, স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংঘের নতুন কমিটি গঠন এবং পার্বত্য ভিক্ষু সংঘের মাধ্যমে উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে নিরপেক্ষ ও ন্যায্য সিদ্ধান্ত গ্রহণ।