
রাজধানীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা
রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে নাঈমুর রহমান নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
চরচা ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল। কিন্তু ক্ষমতা পাওয়ার পর তারাই সেটি বাতিল করেছে। অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করতেই দলটি এই কাজ করেছে বলে মন্তব্য করেন তিনি।
আজ শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. মিলনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় শহীদ ডা. মিলনের মা তার সন্তানের আত্মা উৎসর্গের সরকারি স্বীকৃতির দাবি জানান। খবর ইউএনবির।
রিজভী বলেন, “গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকার অপেক্ষাকৃত কার্যকর। কিন্তু আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলেও ক্ষমতায় এসে তারাই এটিকে বাতিল করেছে। মূলত অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করতেই তারা এমনটি করেছে।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ভাষ্য, ক্ষমতাসীন সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের ওপর মানুষের আস্থা না থাকায় বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু করা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন পুরোপুরি নিখুঁত না হলেও যতটা সম্ভব নিরপেক্ষ ছিল।
বিএনপির এই নেতার অভিযোগ, ১৭ বছর আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যারা সহযোগিতা করেছিলেন, তাদের মধ্যে এমন কিছু গোষ্ঠীর লোকজনও ছিলেন, যাদের গণতন্ত্রবিরোধী ভূমিকা ছিল। এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কথা উল্লেখ করেন তিনি।
রিজভী বলেন, “বারবার হোঁচট খাওয়ার কারণেই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। এর সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে।” তিনি বলেন, “১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল নব্বইয়ের স্বৈরাচাররা। জাসদের গণতন্ত্রবিরোধী চিহ্নিত ইতিহাস আছে।”
এ আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ ড্যাব নেতারা।

রাজধানীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা
রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে নাঈমুর রহমান নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

জি-২০ সম্মেলনে পুতিন এলে স্বাগত জানাবেন ট্রাম্প
ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দিলে তাকে স্বাগত জানাবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘সন্দেহজনক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ’
সন্দেহজনক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার (এমএফএস) বিপুলসংখ্যক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, অ্যাকাউন্ট বন্ধে সরাসরি তাদের নির্দেশনা ছিল না। তবে তদন্তে স্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলল

শাহ আমানত মাজারে ককটেলসহ আটক ২
চট্টগ্রামের শাহ আমানত মাজারে অবিস্ফোরিত একটি ককটেলসহ দুজনকে আটক করেছে পুলিশ। নগরীর কোতোয়ালী থানার জেল রোডে মাজারটির উঠান থেকে গতকাল বৃহস্পতিবার রাতে ককটেল দুটি উদ্ধার করা হয়।