Advertisement

রাজধানীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

রাজধানীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে নাঈমুর রহমান নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

Advertisement

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। নাঈমুর হোটেলটির ম্যানেজার ছিলেন। খবর ইউএনবির।

Advertisement

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে ঢুকে নাঈমুরের ওপর হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

ওসি জানান, চিৎকার শুনে আবদুর রাজ্জাক ও হাসান নামের দুজন ঘটনাস্থলে ছুটে গেলে হামলাকারীরা তাদেরও কুপিয়ে আহত করেন। পরে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, এক পোল্ট্রি ব্যবসায়ী ও তার ছেলে এ হামলা চালিয়েছে। তবে হামলার পেছনে কী কারণ রয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।