Advertisement

জি-২০ সম্মেলনে পুতিন এলে স্বাগত জানাবেন ট্রাম্প

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

জি-২০ সম্মেলনে পুতিন এলে স্বাগত জানাবেন ট্রাম্প
জি-২০ সম্মেলনে পুতিন এলে স্বাগত জানাবেন ট্রাম্প। ছবি: সংগৃহীত

ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দিলে তাকে স্বাগত জানাবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগো ক্লাবে থ্যাংকসগিভিং ছুটি কাটানোর সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

Advertisement

ডোনাল্ড ট্রাম্প বলেন, পুতিন আসতে চাইলে অবশ্যই আসতে পারবেন। তবে ১৪ ও ১৫ ডিসেম্বরের সম্মেলনে পুতিনের উপস্থিতি অনেকেই পছন্দ করবেন না।

ট্রাম্প বলেন, “জি-২০ সম্মেলনে পুতিন যোগ দেবেন কি না, আমি জানি না। তবে পুতিন আসতে চাইলে তাকে স্বাগত জানানো হবে।” ট্রাম্প আরও বলেন, “আমার সিদ্ধান্ত হলে আমি তাকে স্বাগত জানাতে চাইব।”

এদিকে ক্রেমলিন জানিয়েছে, জি-২০ সম্মেলনে পুতিনের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর পুতিন জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে তিনি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন। তবে যুক্তরাষ্ট্র সফরের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাশিয়ার পরিস্থিতিও বিবেচনায় নিতে হবে।

এর আগে বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি চান ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে রাশিয়া যেন সামরিক আগ্রাসন সীমিত করা হোক। এতে ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করার পথ তৈরি হতে পারে বলে আশা ট্রাম্পের।