শেষ হলো ৫০টি চিত্রকর্ম নিয়ে রাজধানীর লালমাটিয়ায় গ্যালারি মাফায় চলছে ‘লাইট অ্যান্ড শ্যাডো’ শিরোনামের এক দলীয় চিত্রপ্রদর্শনী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় গত শুক্রবার বিকেলে পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী আব্দুল মান্নান।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক আনিসুজ্জামান ও অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম।
ইনডিপেনডেন্ট টেলিভিশনের তিন কর্মী সাইদ সাদী, তুষার শুভ্র দাস ও নাজমুল হাসানের যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, আলো ও ছায়ার পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে জীবনের উজ্জ্বলতা, বিষণ্নতা, প্রকৃতি ও বিমূর্ত নানা বিষয় ক্যানভাসে তুলে ধরেছেন শিল্পীরা।
পেশাগত পরিচয়ের বাইরে নিজেদের শিল্পীসত্তাকে দর্শকদের সামনে তুলে ধরা এবং চিত্রকলার সঙ্গে শিল্পানুরাগীদের সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।