
ন্যূনতম মজুরি নির্ধারণের পর শ্রমিক অসন্তোষে ৮৭ পোশাক কারখানা বন্ধ
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের মধ্যে আজ দিনভর গাজীপুরের ৫৫টি এবং সাভার ও আশুলিয়ার ৩২টি কারখানা বন্ধ ছিল।
চরচা ডেস্ক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা। আজ বুধবার বঙ্গভবনে কাউন্সিলের সদস্যরা রাষ্ট্রপতির সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি ও দৈনিক যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক যুগান্তর সম্পাদক আবদুল হাই সিকদার, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, দৈনিক ওয়াদার প্রধান সম্পাদক শফিকুল আলম, দ্য নিউ নেশন সম্পাদক মো. মোকররম হোসেন, দৈনিক রূপালি বাংলাদেশ সম্পাদক সায়েম ফারুকী এবং ফিন্যান্সিয়াল পোস্টের সম্পাদক ও প্রকাশক এস এম মেসবাহ উদ্দিন।
মতবিনিময়ে রাষ্ট্রপতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পাদকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা স্মরণ করেন।
বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য কাউন্সিলের সদস্যরা মির্জা ফখরুলকে ধন্যবাদ জানান। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের অব্যাহত সহযোগিতা কামনা করেন তারা।
রাষ্ট্রপতি এ বিষয়ে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।
বৈঠকে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সাক্ষাৎ
শেষ হলো তিন চিত্রশিল্পীর ‘লাইট অ্যান্ড শ্যাডো’
ন্যূনতম মজুরি নির্ধারণের পর শ্রমিক অসন্তোষে ৮৭ পোশাক কারখানা বন্ধ
ঘোষিত মজুরি প্রস্তাবনা প্রত্যাখ্যান গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের
যুক্তরাজ্য-বাংলাদেশ ডিজিটাল বাণিজ্যে নিয়মিত লেনদেনের পর্যায়ে প্রাইম ব্যাংক

ন্যূনতম মজুরি নির্ধারণের পর শ্রমিক অসন্তোষে ৮৭ পোশাক কারখানা বন্ধ
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের মধ্যে আজ দিনভর গাজীপুরের ৫৫টি এবং সাভার ও আশুলিয়ার ৩২টি কারখানা বন্ধ ছিল।

ঘোষিত মজুরি প্রস্তাবনা প্রত্যাখ্যান গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের
গার্মেন্ট শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড ঘোষিত নতুন মজুরি প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সংগঠনটির নেতারা অবিলম্বে ঘোষিত প্রস্তাবনা পুনর্বিবেচনা করে শ্রমিকদের বাঁচার মতো মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন।

চট্টগ্রামে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। আজ বুধবার চট্টগ্রাম মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় দিয়েছেন।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ১১৫২
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।