
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, নামতে গিয়ে ১০ যাত্রী আহত
স্টেশনমাস্টার বলেন, আগুন লাগার কারণ এবং এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল কি না, তা জানতে তদন্ত চলছে।
চরচা প্রতিবেদক

দেশের অভ্যন্তরে পণ্য কেনাবেচায় ব্যবহৃত লোকাল এলসি বা ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদান ও লেনদেনে স্বচ্ছতা আনতে নতুন অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানের মধ্যে তাৎক্ষণিকভাবে তথ্য আদান-প্রদান করা সম্ভব হবে।
আজ শনিবার ঢাকার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি অডিটোরিয়ামে অনলাইন প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ (বার্তা) উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “রিয়েল-টাইম ও ইন্টারঅপারেবল ব্যবস্থা নিশ্চিত করা গেলে অর্থনীতিতে স্বচ্ছতা বাড়বে এবং ব্যবসা পরিচালনার খরচ কমবে। সরকার মুক্তবাজার অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে বাজারভিত্তিক ব্যবসা ও অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে হলে প্রতিটি লেনদেন রিয়েল-টাইমে সম্পন্ন করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তথ্য আদান-প্রদানের সমন্বিত ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।”
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, “আগে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের নিজস্ব সিস্টেম আলাদাভাবে কাজ করত। ফলে বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বীমা নিয়ন্ত্রক সংস্থা এবং বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানে সমন্বয়ের অভাব ছিল। এসব প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃকার্যকারিতা নিশ্চিত করা না গেলে দ্রুত ও স্বচ্ছভাবে লেনদেন পরিচালনা সম্ভব নয়।”
নতুন অনলাইন প্ল্যাটফর্মটি লেনদেনের নিবিড় তদারকি, স্বচ্ছতা নিশ্চিত, সময় সাশ্রয় এবং ব্যবসা পরিচালনার ব্যয় কমাতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। একই ধরনের কার্যক্রম চট্টগ্রাম বন্দরেও চালু করা হবে বলে জানান তিনি।
বীমা ও পুঁজিবাজারের অনিয়মের প্রসঙ্গ তুলে ধরে আমির খসরু বলেন, “বীমা খাতে অনিয়ম ও অপব্যবহারের কারণে দাবি পরিশোধে বিলম্ব হচ্ছে। পাশাপাশি বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হয়েছে এবং সরকারি রাজস্ব ও প্রিমিয়াম আদায়েও ক্ষতি হয়েছে। বিশেষ করে কাভার নোট ও প্রিমিয়াম পরিশোধসংক্রান্ত অনিয়ম এবং ব্যাক-টু-ব্যাক এলসির অপব্যবহার বন্ধে বাংলাদেশ ব্যাংক ও বীমা নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বিত ব্যবস্থা জোরদার করা হচ্ছে।’’
পুঁজিবাজারেও স্বচ্ছতা ও তদারকি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), তালিকাভুক্ত কোম্পানি ও ব্রোকারেজ হাউজগুলোর মধ্যে আন্তঃকার্যকর ব্যবস্থা চালু করা হচ্ছে। এর মাধ্যমে যোগসাজশ ও অনিয়মের সুযোগ কমানো সম্ভব হবে।”
রাজস্ব আয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, “রাজস্ব আয় বাড়ানো ছাড়া বিনিয়োগ, বাণিজ্য ও সামাজিক কর্মসূচির মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভব নয়। এ জন্য অটোমেশন ও সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। এতে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, নামতে গিয়ে ১০ যাত্রী আহত
স্টেশনমাস্টার বলেন, আগুন লাগার কারণ এবং এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল কি না, তা জানতে তদন্ত চলছে।

ফ্যাসিবাদী শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে: প্রধানমন্ত্রী
সরকারপ্রধান বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, আর শিল্প খাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করবে। এ লক্ষ্যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে।”

পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীতের তীব্রতা
আজ শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

সৃজনশীল অর্থনীতির বিকাশে প্রকল্প নিচ্ছে সরকার: অর্থমন্ত্রী
সৃজনশীল অর্থনীতির বিকাশ এবং দেশের শিল্প-সংস্কৃতিকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে এনে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।