
রাঙামাটিতে ‘সন্দেহজনক ড্রোন’ লক্ষ্য করে বিজিবির কয়েক রাউন্ড গুলি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিজিবি সদস্যরা রাতের অন্ধকার আকাশের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়ছে। গুলি ছোড়ার সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়।
চরচা প্রতিবেদক

সৃজনশীল অর্থনীতির বিকাশ এবং দেশের শিল্প-সংস্কৃতিকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে এনে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “সরকার ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতি নামে একটি প্রকল্প হাতে নিচ্ছে। এর মাধ্যমে দেশের শিল্প ও সংস্কৃতিকে অর্থনৈতিক মূল্য তৈরি করার কাজে ব্যবহার করা হবে। দেশের শিল্পীরা ছবি আঁকলেও অনেক ক্ষেত্রে তাদের শিল্পকর্মের ন্যায্য মূল্য পান না। ফলে শিল্প-সংস্কৃতি অর্থনীতিতে কাঙ্ক্ষিত অবদান রাখতে পারছে না। শিল্পকলা, ভাস্কর্য, কারুশিল্প, থিয়েটার, সংগীত, সাহিত্য ও চলচ্চিত্রকে কীভাবে অর্থনৈতিকভাবে লাভজনক ও টেকসই করা যায়, সেই বিষয়ে সরকার কাজ করছে।”
শিল্পকর্মের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে আমির খসরু বলেন, “এ জন্য মানসম্মত প্রকাশনা, শিল্পসমালোচক তৈরি এবং দেশে শিল্পকর্মের নিলাম চালু করা প্রয়োজন। পাশাপাশি ঢাকায় একটি মানসম্মত থিয়েটার চালুর পরিকল্পনারও রয়েছে।”
সৃজনশীল অর্থনীতির বিকাশে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, “যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ এ খাতে সফল হয়েছে, তাদের অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগাতে হবে।”
অনুষ্ঠানে রিভার্স ব্রেইন ড্রেইনের ওপরও গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তিনি প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরে এসে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান। অর্থমন্ত্রী বলেন, “প্রবাসীদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফ জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের জনসংযোগ পরিচালক স্কট হার্টম্যান।

রাঙামাটিতে ‘সন্দেহজনক ড্রোন’ লক্ষ্য করে বিজিবির কয়েক রাউন্ড গুলি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিজিবি সদস্যরা রাতের অন্ধকার আকাশের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়ছে। গুলি ছোড়ার সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়।

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার বাড়িতে আগুন
খবর পেয়ে ডিবিএল মিনি ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়া ও সাভারে তিন বাসে আগুন
আশুলিয়া ও সাভারে রাস্তার পাশে রাখা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে এই ঘটনা ঘটে। বাসগুলোতে তখন কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর বার্তা সংস্থা ইউএনবির।

সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও গাজীপুরসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ শনিবার বিজিবির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।