
রাঙামাটিতে ‘সন্দেহজনক ড্রোন’ লক্ষ্য করে বিজিবির কয়েক রাউন্ড গুলি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিজিবি সদস্যরা রাতের অন্ধকার আকাশের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়ছে। গুলি ছোড়ার সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়।
আশুলিয়া ও সাভারে রাস্তার পাশে রাখা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে এই ঘটনা ঘটে। বাসগুলোতে তখন কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর বার্তা সংস্থা ইউএনবির।
পুলিশের বরাত দিয়ে ইউএনবি জানায়, ভোর ৪টার দিকে সাভারের ব্যাংক টাউন এলাকায় পার্ক করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম ইউএনবিকে এ তথ্য জানান।
আশুলিয়ায় আরও দুটি বাসে আগুন দেওয়া হয়। এর মধ্যে একটি বাস নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ী এলাকায় বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকের কাছে রাখা ছিল। অন্য বাসটি আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে রাখা ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ইউএনবিকে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম।
তারিকুল ইসলাম বলেন, “নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রাস্তার পাশে রাখা বাসগুলোতে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। পাশাপাশি, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তা বজায় রাখতে সাভার ও আশুলিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

রাঙামাটিতে ‘সন্দেহজনক ড্রোন’ লক্ষ্য করে বিজিবির কয়েক রাউন্ড গুলি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিজিবি সদস্যরা রাতের অন্ধকার আকাশের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়ছে। গুলি ছোড়ার সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়।

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার বাড়িতে আগুন
খবর পেয়ে ডিবিএল মিনি ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে।

সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও গাজীপুরসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ শনিবার বিজিবির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলা, ১২১ হতাহতের দাবি
ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। এসব হামলার হুতিদের ১২১ জন যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে তারা