
রাঙামাটিতে ‘সন্দেহজনক ড্রোন’ লক্ষ্য করে বিজিবির কয়েক রাউন্ড গুলি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিজিবি সদস্যরা রাতের অন্ধকার আকাশের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়ছে। গুলি ছোড়ার সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়।
চরচা ডেস্ক

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। এসব হামলার হুতিদের ১২১ জন যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে তারা। এ ছাড়া হুতিদের ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের সেনাবাহিনী।
ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, ‘ডন অব ইয়েমেন’ নামের সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়। অভিযানে ২৩টি বিমান হামলা, কামান দিয়ে ৬৪২টি হামলা, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা অন্তর্ভুক্ত ছিল।
সেনাবাহিনীর দাবি, হুতিদের সামরিক অবস্থান, যানবাহন ও রসদ সরবরাহের পথ লক্ষ্য করে এসব অভিযান পরিচালনা করা হয়। এতে গোষ্ঠীটির উল্লেখযোগ্য সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, ইয়েমেনের তায়েজ, মারিব, আল-জাওফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ কয়েকটি এলাকায় লড়াইয়ের খবর পাওয়া গেছে। এসব এলাকায় হুতিদের হামলা ঠেকানোর পাশাপাশি তাদের অবস্থান ও অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর লক্ষ্যেও অভিযান চালানোর দাবি করেছে সরকারি বাহিনী।
এদিকে ইয়েমেনে চলমান সংঘাতের মাত্রা আরও বেড়ে যাওয়ার মধ্যে এই অভিযান চালানো হলো। হুতিদের বিরুদ্ধে সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট তাদের সামরিক তৎপরতা বাড়িয়েছে। অন্যদিকে হুতিরাও সৌদি আরবে হামলা চালিয়ে যাচ্ছে।
শুক্রবার হুতিসমর্থিত সংবাদমাধ্যম দাবি করেছে, তায়েজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি আরবের বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু বলে দাবি করা হয়েছে।
তবে এ হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বক্তব্য কিংবা হতাহতের তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো বিস্তারিত পাওয়া যায়নি।

রাঙামাটিতে ‘সন্দেহজনক ড্রোন’ লক্ষ্য করে বিজিবির কয়েক রাউন্ড গুলি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিজিবি সদস্যরা রাতের অন্ধকার আকাশের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়ছে। গুলি ছোড়ার সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়।

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার বাড়িতে আগুন
খবর পেয়ে ডিবিএল মিনি ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়া ও সাভারে তিন বাসে আগুন
আশুলিয়া ও সাভারে রাস্তার পাশে রাখা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে এই ঘটনা ঘটে। বাসগুলোতে তখন কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর বার্তা সংস্থা ইউএনবির।

সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও গাজীপুরসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ শনিবার বিজিবির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।