মধ্যপ্রাচ্য

হুতিদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেন সরকারের
ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে বড় ধরনের সামরিক অভিযান শুরুর কথা জানিয়েছে সৌদি আরব-সমর্থিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার। হুতি ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর এ ঘোষণা এলো। খবর রয়টার্সের।

অশান্তির নতুন ঠিকানা: পারস্য উপসাগর থেকে এডেন উপসাগর
সবাই শান্তি চায়। কিন্তু ক্ষমতা, সম্পদ, নিরাপত্তা ও ভূরাজনৈতিক স্বার্থ যখন মুখোমুখি দাঁড়ায়, তখন শান্তির পথ ক্রমেই কঠিন হয়ে পড়ে। যুদ্ধের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার ধারণা ইতিহাসে বহুবার দেখা গেছে। কিন্তু সেই শান্তির মূল্যও দিতে হয়েছে অসংখ্য নিরীহ মানুষকে।

যুক্তরাষ্ট্রের লাভ যুদ্ধ চালিয়ে গেলেই!
মধ্যপ্রাচ্য অশান্ত। যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত কখন কোন দিকে মোড় নিচ্ছে কেউ জানে না। লাফিয়ে বাড়ছে জ্বালানি তেল, বিশেষ করে ডিজেলের দাম। আন্তর্জাতিক বাণিজ্যে বিশ্বব্যাপি অস্থিরতা। বিশ্বজুড়ে একটাই প্রশ্ন—এই সংঘাতের শেষ কোথায়? এই যুদ্ধ কি আদৌ শেষ হবে।

সি–ট্রাম্প আলোচনায় সারবস্তু কিছু ছিল না
কয়েক দিন আগে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। তাদের আলোচনায় স্থান পেয়েছিল দুই দেশের বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং অন্যান্য আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশেষজ্ঞরা বলছেন, এই দুই পরাশক্তির মধ্যেকার আলোচনার অগ্রগতির ওপর বিশ্ব

ইরানের কাছে তিন রণতরীসহ ২ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং দুটি ল্যান্ডিং গ্রুপ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো ঘাঁটি ছেড়েছে। বাকিগুলো নভেম্বরের মতো মোতায়েন সম্পন্ন হবে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। সামনের দিনগুলোতে শ্রমবাজারে আরও ভালো ফলাফল দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফের ইরানকে ‘ধ্বংসের’ হুমকি ট্রাম্পের
ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে চুক্তি না হলে দেশটিকে ফের ‘ধ্বংস’ করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সর্বশেষ প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাব পাওয়ার কথা জানাল ইরান
আলোচনার বিষয়ে অবহিত একজন কর্মকর্তা, তিনি ইরানি নন এবং নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে মোটামুটি ঐকমত্য রয়েছে, তবে কোন পদক্ষেপটি আগে নেওয়া হবে, তা নিয়ে এখনো মতবিরোধ রয়েছে।

২৩ বছর পর কোন ইরাককে রেখে যাচ্ছে মার্কিন সেনারা
ইরাক থেকে দীর্ঘ দুই দশকের সামরিক উপস্থিতির পর সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু কোন ইরাককে রেখে যাচ্ছে তারা? এ নিয়ে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। তাদের তিনজন সাংবাদিক নানা দিক থেকে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করেছেন পুরো বিষয়টির। তাদের পর্যালোচনায় স্পষ্ট হয়ে উঠেছে যে, ২০০৩

উপসাগরীয় দেশগুলোর নিরাপদ থাকার ব্যর্থ চেষ্টা
ইরান যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, উপসাগরীয় দেশগুলোর সামনে ততই স্পষ্ট হয়ে উঠছে এক কঠিন কৌশলগত বাস্তবতা। একদিকে নিরাপত্তার জন্য তাদের যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে হচ্ছে। অন্যদিকে, সেই মার্কিন নিরাপত্তা-ছাতার উপস্থিতিই তাদের ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার ঝুঁকিতে ফেলছে। ফলে বাহরাইন, কুয়েত, ওমান, কাত

কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক
নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমাধান না হলে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হবে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ধ্বংসাত্মক’ যুদ্ধে প্রস্তুত ইরান: আরাঘচি
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ধ্বংসাত্মক’ যুদ্ধ করতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে শান্তির কোনো সুযোগ যেন হাতছাড়া না হয়, সে জন্য কূটনীতির পথ খোলা রাখার পক্ষেও কথা বলেছেন তিনি।

হরমুজে যুক্তরাষ্ট্রের সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি থেকে মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন ড্রোন জব্দের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর সময় দেশটির কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। এর কতটা এখনো অবশিষ্ট আছে, তা স্পষ্ট নয়।

ইরান যুদ্ধের বোঝা কেন বইছেন ঢাকার আসমারা?
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। শুরু হয় যুদ্ধ। মধ্যপ্রাচ্যের চলমান এই যুদ্ধের প্রভাব উপসাগরীয় দেশ ছাড়িয়ে এশিয়ার বাজারে ছড়িয়ে পড়েছে। বেড়েছে জীবনযাত্রার ব্যয়, যার সবচেয়ে বড় চাপ সামলাতে হচ্ছে নিম্নআয়ের মানুষকে।

নির্বাচনের আগেই ট্রাম্পকে নতুন প্রস্তাব ইরানের, কী আছে তাতে?
পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি জানিয়েছেন যে তাদের প্রস্তাবিত এই নতুন খসড়াটি নতুন কোনো শর্ত আরোপ না করে মূলত গত জুনের সমঝোতা স্মারকের ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে এবং বর্তমানে তারা মার্কিন তরফ থেকে আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় দিন গুনছেন।

হুতিদের সঙ্গে যুদ্ধে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির
ইয়েমেনের হুতি বাহিনীর সঙ্গে যুদ্ধে সৌদি আরবের সেনাদের জীবন উৎসর্গের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্মকর্তা গ্র্যান্ড মুফতি শেখ সালিহ বিন ফাওজান আল-ফাওজান। গত কাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন তিনি।

ভারত মহাসাগরেও যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুমকি দিল ইরান
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি। খবর বার্তা সংস্থা এএফপির।

জাতিসংঘে ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানি প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রায় তিন ঘণ্টার ‘খুব ভালো’ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এক লিটার ডিজেলের ১৩৫ টাকা আসলে কোথায় যায়?
পাম্পে গিয়ে এক লিটার ডিজেলের জন্য টাকা দেওয়ার সময় মনে প্রশ্ন জাগতেই পারে, এই টাকাটা আসলে কোথায় যায়? মধ্যপ্রাচ্যের কোনো তেলক্ষেত্র থেকে উত্তোলিত হওয়ার পর জাহাজে করে কীভাবে জ্বালানি আসে বাংলাদেশে?



