Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আমেরিকার কাছ থেকে ৪৮টি এফ-৩৫ কিনছে সৌদি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৭: ৩৫
আমেরিকার কাছ থেকে ৪৮টি এফ-৩৫ কিনছে সৌদি

অবশেষে সৌদি আরবের অনুরোধ রাখার সিদ্ধান্তই নিল ট্রাম্প প্রশাসন। আমেরিকার কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার আবদার করেছিল সৌদি সরকার। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমেরিকা সফরের আগে পেন্টাগন থেকে জানা গেল, সবুজ সংকেত এসে গেছে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স বলছে, শত শত কোটি ডলারের এই চুক্তি নিয়ে এরই মধ্যে পেন্টাগন থেকে ইতিবাচক বার্তা পাওয়া গেছে। অন্তত দুটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এই চুক্তি সফল হলে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক হিসাবনিকাশ। ইসরায়েলের সঙ্গে আমেরিকার যে সামরিক সম্পর্ক, তা এখন কিছুটা অন্যদিকে মোড় নিতে পারে।

চলতি বছরের প্রথমদিকেই ট্রাম্প প্রশাসনের মাধ্যমে লকহিড মার্টিনসের কাছে এই যুদ্ধবিমান আবদার করেছিল সৌদি আরব। পেন্টাগনের সূত্র সবুজ সংকেতের কথা জানালেও মার্কিন প্রশাসন বলছে, বিষয়টি এখনও আলোচনায় রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

Advertisement
Advertisement
Advertisement

এই চুক্তি বাস্তবায়ন হতে আরও কয়েকটি ধাপ পার হতে হবে। এ নিয়ে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পেন্টাগন, হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র বিভাগ। লকহিড মার্টিনসের একজন মুখপাত্র জানিয়েছেন, এই সামরিক চুক্তি দুই দেশের সরকারের মধ্যকার বিষয়। এ ব্যাপারে ওয়াশিংটন ভালো বলতে পারবে।

এফ-৩৫ হলো আধুনিক সমরাস্ত্রের একটি। প্রায় ১ দশক ধরে ইসরায়েল এই যুদ্ধবিমান ব্যবহার করে আসছে। বিশ্বের আরও কিছু দেশও এরই মধ্যে পেয়ে গেছে এই যুদ্ধবিমান। এবার আমেরিকা সৌদি আরবের কাছে এটি বিক্রি করলে মধ্যপ্রাচ্যের রাজনীতি বদলে যেতে পারে।

বিষয়:
ডোনাল্ড ট্রাম্প
সৌদি আরব
মধ্যপ্রাচ্য
Advertisement
সর্বশেষ
  • ১

    ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটি: পুরনো নেতৃত্ব, নাকি নতুন মুখ?

  • ২

    নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

  • ৩

    উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

  • ৪

    মোদির দমন-পীড়ন: চ্যালেঞ্জের মুখে ভারতের গণতন্ত্র

  • ৫

    নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    “সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”

  • উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

    উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

    বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

    নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

    ‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার- রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন।”

  • আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’