
রাঙামাটিতে ‘সন্দেহজনক ড্রোন’ লক্ষ্য করে বিজিবির কয়েক রাউন্ড গুলি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিজিবি সদস্যরা রাতের অন্ধকার আকাশের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়ছে। গুলি ছোড়ার সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সাইদুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার ভোরে নগরের কাশিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাড়ির একটি কক্ষের বিছানা, তোশকসহ বিভিন্ন আসবাব ও গৃহস্থালি জিনিসপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
খবর পেয়ে ডিবিএল মিনি ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক আরিফুল হক বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতের কোনো আলামত পাওয়া যায়নি।
বাড়িটির উত্তর পাশের নিচতলার একটি জানালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে।
পরিবারের সদস্যদের সন্দেহ, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা জানালাটি ভেঙে বাড়িতে ঢুকে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে।
অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

রাঙামাটিতে ‘সন্দেহজনক ড্রোন’ লক্ষ্য করে বিজিবির কয়েক রাউন্ড গুলি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিজিবি সদস্যরা রাতের অন্ধকার আকাশের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়ছে। গুলি ছোড়ার সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়।

আশুলিয়া ও সাভারে তিন বাসে আগুন
আশুলিয়া ও সাভারে রাস্তার পাশে রাখা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে এই ঘটনা ঘটে। বাসগুলোতে তখন কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর বার্তা সংস্থা ইউএনবির।

সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও গাজীপুরসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ শনিবার বিজিবির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলা, ১২১ হতাহতের দাবি
ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। এসব হামলার হুতিদের ১২১ জন যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে তারা