
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এক হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় শিক্ষার্থীরাও বৃত্তিমূলক প্রশিক্ষণ, উচ্চশিক্ষা ও উৎপাদনশীল কর্মকাণ্ডের জন্য অভিভাবকের গ্যারান্টিতে বিনা জামানতে ঋণ পাবেন।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের জারি করা নতুন নীতিমালায় এ সুবিধার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে পরিচালিত এ স্কিমের মেয়াদ পাঁচ বছর। পাঁচ বছর মেয়াদি এ স্কিমে ঋণ আদায় হওয়া অর্থ আবার নতুন গ্রাহকদের ঋণ হিসেবে বিতরণ করা হবে।
নতুন নীতিমালা অনুযায়ী, ২৫ বছর বয়স পর্যন্ত সুবিধাবঞ্চিত ও অসচ্ছল শিক্ষার্থীরা স্টুডেন্ট ব্যাংকিং হিসাবের মাধ্যমে এ ঋণ সুবিধা পাবেন। ঝরে পড়া শিক্ষার্থীরাও এ সুবিধার আওতায় থাকবেন। বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের খরচ মেটাতে অভিভাবকের পরিশোধ গ্যারান্টিতে ঋণ দেওয়া হবে।
এ ছাড়া, ১৮ বছর পূর্ণ হলে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে পেশা বা ব্যবসা শুরু করতেও শিক্ষার্থীরা ঋণ নিতে পারবেন। এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় মেটানো এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনার জন্যও অভিভাবকের গ্যারান্টিতে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দেওয়া হবে।
গ্রাহক পর্যায়ে এ ঋণের সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ক্রমহ্রাসমান স্থিতির ভিত্তিতে এ সুদ হিসাব করা হবে। অন্যদিকে, অর্থায়নকারী ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুদের হার হবে ১ শতাংশ।
নীতিমালা অনুযায়ী, একজন একক ঋণগ্রহীতা বা অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। আর ২ থেকে ৫ সদস্যের দলগত ঋণের ক্ষেত্রে সদস্যপ্রতি সর্বোচ্চ ৮ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে।
ঋণ বিতরণে জামানতের শর্তও শিথিল করা হয়েছে। ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো নিরাপত্তা জামানত নেওয়া যাবে না। তবে ঋণগ্রহীতার পাশাপাশি সর্বোচ্চ দুজনের ব্যক্তিগত গ্যারান্টি নেওয়া যাবে। এ ছাড়া, ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সিআইবি প্রতিবেদন সংগ্রহের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না।
ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ বা ১০০ টাকা জমা দিয়ে খোলা ব্যাংক হিসাব থাকতে হবে। এ ধরনের হিসাব না থাকলে নতুন হিসাব খুলে ঋণ নেওয়া যাবে।
স্কিমের আওতায় নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের মধ্যে বিতরণ করতে হবে। পাশাপাশি নদীভাঙন, বন্যা ও জলোচ্ছ্বাসসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী এবং উপকূলীয়, চর ও হাওর অঞ্চলের স্বল্প আয়ের মানুষ অগ্রাধিকার পাবেন। এ ছাড়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তি, রেমিট্যান্স সুবিধাভোগী পরিবার এবং প্রবাসফেরত শ্রমিকদের পরিবারও এ স্কিমের আওতায় অগ্রাধিকার ভিত্তিতে ঋণ পাবেন।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।