Advertisement

কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধের পর আবার চালু আরটিজিএস

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধের পর আবার চালু আরটিজিএস
বাংলাদেশ ব্যাংক। ছবি: বাসস

কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন আবার চালু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সেবাটি সচল হয়।

Advertisement

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে আরটিজিএস লেনদেন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে সমস্যা সমাধান করে লেনদেন আবার চালু করা হয়।

Advertisement

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান চরচাকে বলেন, “বাংলাদেশ ব্যাংকের সিবিএসে কারিগরি ত্রুটির কারণে আরটিজিএস লেনদেন সাময়িকভাবে বন্ধ ছিল। সমস্যাটি সমাধান করে আবার চালু হয়েছে।”

এর আগে সকাল ১০টা ৫৪ মিনিটে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আরটিজিএস লেনদেন বন্ধ থাকার বিষয়টি জানানো হয়। পরে সকাল ১১টা ১ মিনিটে জানানো হয়, কারিগরি সমস্যার সমাধান হয়েছে এবং আরটিজিএস সেবা আবার চালু হয়েছে।

আরটিজিএস (রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট) হলো এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের টাকা পাঠানোর একটি ব্যবস্থা। এর মাধ্যমে লেনদেনের নির্দেশ পাওয়ার পরপরই টাকা পাঠানো ও নিষ্পত্তি হয়। সাধারণত বড় অঙ্কের আন্তব্যাংক লেনদেন, ব্যবসায়িক পেমেন্ট ও জরুরি অর্থ স্থানান্তরে এই ব্যবস্থা ব্যবহার করা হয়।