
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ব্যাংক হিসাব ফ্রিজ
অনুসন্ধানকালে জানা যাচ্ছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার নামে থাকা অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে অত্র অনুসন্ধানের উদ্দেশ্যই ব্যর্থ হবে।
চরচা ডেস্ক

সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনস কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন, আহত শ্রমিকদের দীর্ঘমেয়াদি চিকিৎসাসেবা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনায় দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা এবং বিচারাধীন ফৌজদারি মামলাটির দ্রুত নিষ্পত্তিরও দাবি জানাচ্ছে ব্লাস্ট। তবে উদ্বেগের বিষয়, সর্বশেষ ধার্য তারিখে সাক্ষীদের অনুপস্থিতির কারণে মামলার শুনানি অনুষ্ঠিত হতে পারেনি এবং এ গুরুত্বপূর্ণ মামলাটির বিচার দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।
২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে অবস্থিত তাজরীন ফ্যাশনস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক নিহত হন এবং অনেকে আহত হন। নিহতদের অধিকাংশই ছিলেন নারী শ্রমিক। ঘটনার ১৪ বছর পেরিয়ে গেলেও নিহত শ্রমিকদের পরিবার এবং অগ্নিকাণ্ডে বেঁচে যাওয়া আহত শ্রমিকেরা এখনো পূর্ণাঙ্গ ন্যায়বিচার, পর্যাপ্ত ক্ষতিপূরণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসনের অপেক্ষায় রয়েছেন। আহত অনেক শ্রমিক এখনো দীর্ঘস্থায়ী শারীরিক ও মানসিক ট্রমার শিকার। এ ঘটনায় ২০১২ সালের ২৫ নভেম্বর আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়।

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ব্যাংক হিসাব ফ্রিজ
অনুসন্ধানকালে জানা যাচ্ছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার নামে থাকা অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে অত্র অনুসন্ধানের উদ্দেশ্যই ব্যর্থ হবে।

২৪ দিনে ২১৩ নাশকতা করেছে আওয়ামী লীগ, দাবি তথ্য উপদেষ্টার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডে চলতি মাসের ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মোতালেব হত্যা মামলায় ফের রিমান্ডে সাঈদ খোকন
ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন। এদিন সাত দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামল

‘বাংলাদেশের যেকোনো দূতাবাসে গেলেই হাসিনাকে গ্রেপ্তার করা হবে’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যেকোনো দূতাবাসে গেলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেও তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।