
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ব্যাংক হিসাব ফ্রিজ
অনুসন্ধানকালে জানা যাচ্ছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার নামে থাকা অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে অত্র অনুসন্ধানের উদ্দেশ্যই ব্যর্থ হবে।
চরচা ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডে চলতি মাসের ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে বলে দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি আরও জানান, এ সময়ে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং ৯৯টি পরিবহনে আগুনের ঘটনাও ঘটানো হয়েছে।
আজ মঙ্গলবার তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন। খবর বাসসের।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য উপদেষ্টা জানান, গত ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই ২৪ দিনে সারা দেশের বিভিন্ন এলাকায় ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজনের মৃত্যু ছাড়াও আহত হয়েছেন ১১ জন। এ পর্যন্ত মামলা হয়েছে ৬২টি, জিডি হয়েছে ২৭টি এবং ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডা. জাহেদ উর রহমান আরও জানান, এ সময়ে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলসংক্রান্ত ঘটনা ঘটেছে মোট ৭২টি। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি জিডি হয়েছে। ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, “যেহেতু দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে, তাই এসব কর্মকাণ্ড ও ঝটিকা মিছিল বেআইনি। সে কারণেই মামলা ও গ্রেপ্তার চলছে।”
পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলা-অগ্নিসংযোগের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, “পুলিশের স্থাপনায় হামলা হয়েছে চারটি, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে ২৮টি এবং পুলিশের স্থাপনা বা গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে চারটি। সর্বমোট ৯টি ঘটনা। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। মামলা হয়েছে একটি এবং গ্রেপ্তার হয়েছেন চারজন।”
সারা দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বা বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগ প্রসঙ্গে পুলিশের তথ্যের বরাত দিয়ে উপদেষ্টা জানান, গ্রামীণ ব্যাংকে মোট ৩৪টি নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ২৫টি এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২৩টি। এসব ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও মামলা হয়েছে আটটি, জিডি হয়েছে ১৯টি এবং আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে উপদেষ্টা বলেন, “পুলিশের নথিভুক্ত তথ্যের বাইরে গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৭২টি ঘটনার কথা জানা গেছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রায় ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় হামলার দাবি করেছেন। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে দুটি, মামলা হয়েছে দুটি এবং গ্রেপ্তার হয়েছেন ১১ জন।”
উপদেষ্টা আরও জানান, বিএনপির কর্মসূচির ওপর হামলায় এখন পর্যন্ত চারজন বিএনপির নেতাকর্মী নিহত হয়েছেন। গোপালগঞ্জে সহিংসতার সময় সংসদ সদস্যসহ অনেক নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি একটি হাসপাতালেও অগ্নিসংযোগ করা হয়েছে। উপদেষ্টা এইসব ঘটনার নিন্দা জানিয়েছেন।

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ব্যাংক হিসাব ফ্রিজ
অনুসন্ধানকালে জানা যাচ্ছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার নামে থাকা অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে অত্র অনুসন্ধানের উদ্দেশ্যই ব্যর্থ হবে।

তাজরীনের শ্রমিকদের ক্ষতিপূরণ-পুনর্বাসনের দাবি ব্লাস্টের
সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনস কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন, আহত শ্রমিকদের দীর্ঘমেয়াদি চিকিৎসাসেবা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

মোতালেব হত্যা মামলায় ফের রিমান্ডে সাঈদ খোকন
ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন। এদিন সাত দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামল

‘বাংলাদেশের যেকোনো দূতাবাসে গেলেই হাসিনাকে গ্রেপ্তার করা হবে’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যেকোনো দূতাবাসে গেলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেও তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।