স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্রমন্ত্রী জাতিকে সংকটের মুখোমুখি করছে: গোলাম পরওয়ার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতির সামনে সংকটকে মুখোমুখি করে দিচ্ছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, মন্ত্রিসভা রদবদলের সময় চলে এসেছে।

গোপালগঞ্জ-ফেনীর এসপি পদে রদবদল
গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এদিকে, পুলিশ প্রশাসনের এই রদবদলে আরও চারজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদনের খবর যাচাই করছে সরকার। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কোস্ট গার্ডের জাহাজ থেকে সরলো ‘জয় বাংলা’ ও চার নেতার নাম
গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

হারানো পাসপোর্ট দ্বিতীয়বার বা পরবর্তী প্রতি ইস্যুতে জরিমানা দিতে হবে ১০ হাজার টাকা
দ্বিতীয়বার বা পরবর্তী প্রতিবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত ফির অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

সাভারে এসবির এসআই হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ঢাকার সাভারের আমিনবাজারে সন্ত্রাসীদের হামলায় নিহত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসআই (নিরস্ত্র) মো. আলতাফ হোসেন হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে নিহতের পরিবারের সদস্যরা

সিলেটের নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন
দায়িত্ব গ্রহণ করার চার মাসের মধ্যেই সিলেট রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. মো. জিল্লুর রহমানকে বদলি করা হয়েছে। নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

‘অগণতান্ত্রিক ও স্বৈরাচারী’ সিদ্ধান্তের ব্যাখ্যা চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক পাচার ও দুর্নীতিবিরোধী গণসমাবেশ বাতিলের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আখ্যা দিয়ে আগামী সাত দিনের মধ্যে এর সুস্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। আজ শনিবার পুরানা পল্টনের তোপখানা রোডে দলের প্রধান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্

র্যাব বিলুপ্ত করে গঠিত হচ্ছে এসআরবি, আইনের খসড়া অনুমোদন
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর মাধ্যমে বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বাদ দিয়ে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান করা হয়েছে।

‘গুলি করি, মরে একটা, বাকিডি যায় না’ বলা সেই ডিসিসহ ১৪ পুলিশ বরখাস্ত
অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা ও পেশাগত দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে বরখাস্তের এই আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়। বার্তা সংস্থা ইউএনব

সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি মোশাররফ হোসাইন
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইন।

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ
মিয়ানমারের রাখাইন রাজ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ-মিয়ানমারের ২৭১ কিলোমিটার দীর্ঘ সীমান্তের সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রায় ১০৮ কিলোমিটার অংশে এই বেড়া নির্মাণ করা

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ৬ জেলায় সেনা মোতায়েন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতা এড়াতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

৫ আগস্টের পর পুলিশের ভাবমূর্তি উদ্ধারে বর্তমান সরকার সফল, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে বর্তমান সরকার সফল হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, পুলিশ এখন আগের চেয়ে অনেক বেশি জনবান্ধব এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ড প্রশংসনীয়, তাদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সম্প্রতি চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও নৃশংস হত্যাসহ বেশ কয়েকটি জটিল মামলার দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন ও আসামি গ্রেপ্তারে পুলিশ বাহিনী অত্যন্ত প্রশংসনীয় ও পেশাদারী ভূমিকা পালন করেছে। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে

বিগত সময়ের তুলনায় এবার সড়ক দুর্ঘটনা কম: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মূলত অসচেতনতা ও ব্যক্তিগত গাফিলতির কারণে কিছু দুর্ঘটনা ঘটেছে। নাগরিকদের যাতায়াতের ক্ষেত্রে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

পাঁচ-সাত দিনের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আগামী পাঁচ-সাত দিনের মধ্যে শিশু রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে বলে আশাপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বিশেষ আদালত বসিয়ে এই বিচারকাজ শেষ করা হবে।

শীর্ষ সন্ত্রাসীদের জামিন আদালতের এখতিয়ার: স্বরাষ্ট্রমন্ত্রী
“আমরা একটি নাজুক পরিস্থিতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। সেটিকে পুনর্গঠন করে শৃঙ্খলায় আনতে সময় লাগবে। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।”

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা
এর আগে গত ২২ এপ্রিল একই পদমর্যাদার আরও ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক এই ধারাবাহিক পদক্ষেপ পুলিশ প্রশাসনে পুনর্বিন্যাস ও শৃঙ্খলা জোরদারের অংশ হিসেবে নেওয়া হচ্ছে।






