বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
উপদেষ্টা জানান, সভায় তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়নি।
তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রস্তুতি নিয়েছে কি না— এমন প্রশ্নে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমরা প্রস্তুত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত, আর যাদের বিশেষ নিরাপত্তা প্রয়োজন… প্রয়োজনীয় বিশেষ ব্যবস্থাও আমরা দিতে প্রস্তুত।”
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে কেউ কোনো নিরাপত্তা ঝুঁকির মুখে নেই।