Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জেই আছি, প্রয়োজনে আমাদের লাশ যাবে’

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ২২: ০৭
‘বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জেই আছি, প্রয়োজনে আমাদের লাশ যাবে’
ফাইল ছবি।

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জেই আছি। যদি পারে আমাদের মেরে ফেলুক, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে।”

Advertisement

আজ মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত এক ভিডিও বার্তায় আহত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এনসিপির এই নেতা বিস্তারিত তুলে ধরেন। ভিডিওতে দেওয়া সারজিস আলমের বক্তব্যটি নিচে হুবহু তুলে ধরা হলো:

Advertisement
Advertisement
Advertisement

“কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে। ক্যামেরা, ফোন- সব ওই জিকে গউসের ছাত্রদল-যুবদলের সন্ত্রাসী বাহিনী নিয়ে গেছে।”

“আমাদের এক ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুঁতো দেওয়া হয়েছে, তখন তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা। আরেকজনের মুখে রড দিয়ে আঘাত করা হয়েছে। এই ভাইদের বাঁচাতে গেলে রড দিয়ে উনার (এনসিপির হবিগঞ্জ জেলা সচিব) কনুই ভেঙে দেওয়া হয়েছে।”

“আমাদের এই আহত ৭-৮ জন ভাইকে নিয়ে সদর হাসপাতালের দিকে যাচ্ছিলাম। তখন চব্বিশের জুলাইয়ের সময় ওই খুনি বাহিনী যেভাবে হাসপাতালে আক্রমণের চেষ্টা করেছিল- ঢাকা মেডিকেলের গেটে যেভাবে করেছিল- ঠিক একইভাবে ছাত্রদল-যুবদলের ক্যাডাররা, জিকে গউসের ক্যাডাররা আমাদের হাসপাতাল পর্যন্ত ঢুকতে দেয় নাই।”

“আমি যখন আমার ভাইদের নিয়ে যাচ্ছিলাম, তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে আঘাত করেছে। ইট মারতে শুরু করে, রড থেকে শুরু করে যত ধরনের লাঠিসোটা আছে, তা দিয়ে আক্রমণ করতে থাকে। সেখানে আমাদের ছাত্রশক্তি ও যুবশক্তির অনেক ভাইকে তারা সবার সামনে পিটিয়েছে।”

“আমরা দেখলাম পুলিশ সেখানে আমাদের সামনে থাকা তো দূরের কথা, সাথে থাকাও দূরের কথা! এত বড় হামলার পর তারা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছে। যদি বাংলাদেশের এই অবস্থা হয়, তবে তারেক রহমানকে এর জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী?”

“সালাউদ্দীন আহমেদকে জবাব দিতে হবে, তারা কি জিকে গউসদের এই সন্ত্রাসী কার্যক্রমের ইজারা দিয়ে রেখেছে কি না?”

বিষয়: হবিগঞ্জসারজিস আলমরক্তাক্ত জুলাই
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী