Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

টাকা ফেরত পাবেন প্রতারণার শিকার গ্রাহকরা: ইসলামী ব্যাংক প্রশাসক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ২১: ৩৭
টাকা ফেরত পাবেন প্রতারণার শিকার গ্রাহকরা: ইসলামী ব্যাংক প্রশাসক
dhaperhat-branch

গাইবান্ধার সাদুল্লাপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় প্রতারণার শিকার সব গ্রাহকের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ব্যাংকটির প্রশাসক মোহাম্মদ জহির হুসেন। তিনি বলেন, “এরই মধ্যে ব্যাংকের পক্ষ থেকে অডিট টিম সংশ্লিষ্ট শাখায় কাজ শুরু করেছে।”

Advertisement

এই কর্মকর্তা বলেন, “এর আগেও ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকে গ্রাহকদের সাথে প্রতারণায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। এবারো তার ব্যতিক্রম হবে না। পুলিশ এরই মধ্যে অভিযুক্তদের ধরতে কাজ শুরু করেছে। আগামী এক মাসের মধ্যে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে।”

Advertisement
Advertisement
Advertisement

গতকাল সোমবার উপজেলার ধাপেরহাটে অবস্থিত ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার সঞ্চয়ী হিসাবধারী ও এফডিআর গ্রাহকদের দুই কোটি টাকা গায়েবের খবর জানাজানি হয়।

সম্প্রতি রেশমা নামে একজন গ্রাহক তার ফিক্সড ডিপোজিটের টাকা তুলতে গেলে ব্যাংক থেকে জানানো হয় তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। খবর ছড়িয়ে পড়লে গত রোববার প্রায় অর্ধশত গ্রাহক ব্যাংকে গিয়ে জানতে পারেন তাদের নামে এ শাখায় কোনো এফডিআর করা হয়নি। সে সময় তারা টাকা জমার রশিদ ও এফডিআর চেক দেখান। তবে, এই রশিদ ও চেকগুলো নকল বলে চিহ্নিত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

এদিকে, ব্যাংকের ওই শাখার সঞ্চয়ী হিসাবধারী একাধিক গ্রাহক তাদের অ্যাকাউন্টে জমা থাকা টাকার পরিমাণেও বিশাল গড়মিল আছে বলে অভিযোগ করেন। ভুক্তভোগীরা ওই শাখার কর্মকর্তা-কর্মচারীদের গতকাল সোমবার গভীর রাত পর্যন্ত অবরুদ্ধ করে রাখলে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

গ্রাহক রেশমা বেগম বলেন, “প্রায় ৩ বছর আগে এই শাখায় পাঁচ লাখ টাকা (৫ বছর মেয়াদী) ফিক্সড ডিপোজিট করি। সম্প্রতি টাকার প্রয়োজন হওয়ায় গত বৃহস্পতিবার টাকা তুলতে আসি। ব্যাংকে এসে জানতে পারি আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। তখন টাকা জমার রশিদ ও এফডিআর চেক দেখালে ব্যাংক কর্তৃপক্ষ রোববার আসতে বলেন। রোববার এসে জানতে পারি এই জমা রশিদ ও এফডিআর চেক ভুয়া।”

এজেন্ট ব্যাংকিং শাখার স্বত্বাধিকারী মো. ওয়ালিউর রহমান বলেন, “ক্যাশিয়ার মো. সবুজ মিয়া ও অফিস সহায়ক মো. মাহবুল ইসলাম ৪৬ জন গ্রাহকের সঙ্গে এসব অপকর্ম করেছেন। এতে দুই কোটি টাকার বেশি আত্মসাতের ঘটনা ঘটেছে।”

এজেন্ট ব্যাংকিং শাখা নিয়ন্ত্রণকারী ইসলামী ব্যাংক পীরগঞ্জ (রংপুর) শাখা সূত্রে জানা যায়, অফিস সহায়ক মাহবুল ইসলামের সহায়তায় ওই শাখার ক্যাশিয়ার মো. সবুজ মিয়া এফডিআর করতে আসা গ্রাহকদের আবেদন ফরম পূরণ করায় টাকা নেওয়ার পর ভুয়া স্লিপ এবং স্ক্যান করা এফডিআর চেক দেন। শুধু তাই নয়, সঞ্চয়ী হিসাবধারী গ্রাহকরা টাকা উত্তোলন করতে এলে অভিযুক্তরা তাদের সরলতার সুযোগ নিয়ে টাকা সরিয়ে নেয়।

বিষয়: প্রতারণাটাকাইসলামী ব্যাংকগাইবান্ধা
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী