Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

এলএনজি আমদানির চক্রান্তে গ্যাস সংকট সৃষ্টি করা হয়েছে: সিপিবি সভাপতি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ২১: ৪১
এলএনজি আমদানির চক্রান্তে গ্যাস সংকট সৃষ্টি করা হয়েছে: সিপিবি সভাপতি
cpb-logo

দেশে চলমান তীব্র গ্যাস সংকটকে এলএনজি আমদানি কেন্দ্রিক চক্রান্তের অংশ হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। তিনি বলেন, “গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত হলেও সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।”

Advertisement

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনের সামনে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির আয়োজিত মশাল মিছিলের আগে সমাবেশে তিনি এসব কথা বলেন।

Advertisement
Advertisement
Advertisement

কাজী সাজ্জাদ জহির অভিযোগ করেন, দীর্ঘমেয়াদি এলএনজি আমদানি চুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাধ্যতামূলক এলএনজি আমদানির জন্য দীর্ঘমেয়াদি ক্রয়চুক্তিতে চাপ সৃষ্টি করা হচ্ছে।

সিপিবির সভাপতির দাবি, মহেশখালীর এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট গ্যাস সংকটের সঙ্গে চলমান এলএনজি আমদানি কেন্দ্রিক চক্রান্তের সংযোগ থাকতে পারে। তিনি ক্ষতিগ্রস্ত টার্মিনাল দ্রুত মেরামত, দুর্ঘটনার কারণ উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানান।

সমাবেশে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন বলেন, “গত এক যুগেরও বেশি সময় ধরে দেশের জ্বালানি খাতকে দেশীয় সম্পদনির্ভর নীতি থেকে সরিয়ে এলএনজি আমদানিনির্ভর করা হয়েছে। দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে বিনিয়োগ না করায় জ্বালানি নিরাপত্তা দুর্বল হয়েছে এবং শিল্প, বিদ্যুৎ ও পরিবহন খাত সংকটে পড়েছে।” তিনি পেট্রোবাংলাকে শক্তিশালী করে তেল, গ্যাস ও খনিজ সম্পদ খাতকে বিদেশি কোম্পানি ও গুটিকয়েক ব্যবসায়ী গোষ্ঠীর একচেটিয়া নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, গত এক সপ্তাহ ধরে সারা দেশে, বিশেষ করে ঢাকায়, তীব্র গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত। গৃহস্থালি, শিল্পকারখানা, সিএনজি স্টেশন ও বিদ্যুৎ উৎপাদনে এর নেতিবাচক প্রভাব পড়ছে। সমাবেশ শেষে একটি মশাল মিছিল পল্টন মোড় হয়ে বিজয়নগরসহ রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিষয়: আমদানিএলএনজিসংকটসিপিবিগ্যাস
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।