Advertisement

এনসিপির পদযাত্রায় হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

এনসিপির পদযাত্রায় হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে দলটির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

Advertisement

আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই অতর্কিত ও সশস্ত্র হামলা চালিয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

নাহিদ ইসলাম আরও দাবি করেন, এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস হবিগঞ্জ সার্কিট হাউসের ভেতরে নিয়ে গিয়ে হামলা চালানো হয়। তার ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা শুধু গাড়ি ভাঙচুরই করেনি, দায়িত্ব পালনরত সাংবাদিকদের মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নেয়।

এর আগে বিকেলে হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দলটির নেতা সারজিস আলমসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়। হামলার সময় ঘটনাস্থলে থাকা কয়েকটি গণমাধ্যমের গাড়িও ভাঙচুরের শিকার হয় বলে অভিযোগ উঠেছে।