সংকট

জ্বালানি সংকটের মূলে কী? সরবরাহ সংকট নাকি সিন্ডিকেট?
জ্বালানি সংকটের মূলে কী? সরবরাহ সংকট নাকি সিন্ডিকেট? দেশের জ্বালানি উৎস, বিশেষ করে গ্যাসক্ষেত্রগুলো থেকে গ্যাস উত্তোলন না হওয়ার পেছনে ভূরাজনৈতিক কারণের কথা বলছেন অনেকে। বিশেষজ্ঞরা বারবার নিজের সক্ষমতা বৃদ্ধি ও সৌরশক্তির দিকে মনোযোগ দেওয়ার কথা বলছেন। এ ক্ষেত্রে বর্তমান সরকার কি যথাযথ ব্যবস্থা নিচ্ছে?

তেলের দামের ধাক্কায় কাবু শিল্পখাত
এক বছরের মধ্যে তিন দফা বাড়ল জ্বালানি তেলের দাম। সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর থেকে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে বাড়ানো হয়েছে ২০ টাকা করে। এর ফলে ডিজেলের দাম ফেব্রুয়ারির ১০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩৫ টাকা। অর্থাৎ মাত্র কয়েক মাসে বেড়েছে ৩৫ শতাংশ। এর প্রভাব অন্যান্য খাতের মতো পড়েছে

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৩৩ শতাংশ ছুঁইছুঁই, সংকট কতটা গভীর?
রাজনৈতিক প্রভাবে ঋণ বিতরণ, ব্যালেন্স শিটে জালিয়াতি এবং দুর্বল তদারকির কারণে দেশের ব্যাংকিং খাত নজিরবিহীন কাঠামোগত সংকটে পড়েছে। আন্তর্জাতিক মানদণ্ডে স্বতন্ত্র নিরীক্ষা শুরু হওয়ায় খেলাপি ঋণের প্রকৃত চিত্র সামনে আসতে শুরু করেছে।

হুতিদের ঠেকাতে অস্ত্র নয়, মার্কিন গোয়েন্দা সহায়তা চায় সৌদি
ইয়েমেনের সশস্ত্র হুতি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। এ অভিযানে রিয়াদ যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে অস্ত্র বা গোলাবারুদ নয়, বরং গোয়েন্দা তথ্য ও লক্ষ্য নির্ধারণে কারিগরি সহায়তা চাইছে বলে জানিয়েছে সৌদি সরকারের সাবেক উপদেষ্টা নওয়াফ ওবায়দ।

অনেক দেশ খাদ্যকে জ্বালানি হিসেবে ব্যবহার করছে
চলমান জ্বলানি সংকট কি দেশের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে? দেশের জ্বালানি সংকট, খাদ্য নিরাপত্তা ও সার সংকট অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের কৃষি বর্তমানে অনেকটাই জ্বালানিনির্ভর হয়ে গেছে। একদিকে সেচ, অন্যদিকে সার–দুটিই জ্বালানির প্রাপ্যতার ওপর নির্ভরশীল।

জ্বালানি সংকটে দিশেহারা পাকিস্তান, বিয়েতে ‘এক পদ’ খাওয়ার নির্দেশ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মারাত্মক জ্বালানি সংকটে পড়েছে পাকিস্তান। সংকটের হাত থেকে বাঁচতে এবং জ্বালানি ও অর্থ সাশ্রয়ে একগুচ্ছ কঠোর কৃচ্ছ্রসাধন নীতি ঘোষণা করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক সরকারি বিবৃতিতে এসব সিদ্ধান্তের কথা

‘বামপন্থীদের দেওয়া সমাধানে কমিশনভোগীরা বেনেফিট খুঁজে পান না’
নাগরিক অধিকার নিয়ে আন্দোলন করলেও বামপন্থীদের প্রস্তাবিত সমাধান গৃহীত হয় না। অভিযোগ–বামপন্থীদের দেওয়া সমাধান গ্রহণ করলে কমিশনভোগী বিশেষজ্ঞদের স্বার্থ রক্ষা হয় না। দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার দেশীয় উৎসের প্রতি মনোযোগী নয়। তারা আমদানিনির্ভর বিকল্পগুলোর প্রতি বেশি আগ্রহী।

সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন কেন বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ?
মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের সরবরাহ যত কমে আসবে, মজুতও তত কমবে। কারণ, মজুত কমতে থাকলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়তে শুরু করবে। গত জুনে আইইএ সতর্ক করে বলেছিল, কৌশলগত মজুত থেকে এভাবে জ্বালানি তেল সরবরাহ চালু রাখা হলে তা সংকটজনক পর্যায়ে পৌঁছতে পারে।

মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার অভিযোগ, ভূপাতিত করল সৌদি
মক্কার নগরীর কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ধ্বংস করা হয়।

গাজার ২০ হাসপাতালে জ্বালানি সরবরাহ বন্ধ করছে ডব্লিউএইচও
ফিলিস্তিনের গাজায় চলমান ২০টির বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ডিজেল সরবরাহ বন্ধ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অর্থসংকটের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ।

বিচারক সংকটে খুলনার ম্যাজিস্ট্রেট আদালত, বাড়ছে মামলাজট
খুলনা মহানগরীতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে ছয়টি। তবে গত এক মাসের বেশি সময় ধরে তিনটি আদালতে বিচারক নেই। ফলে মাত্র তিনজন বিচারককে দিয়ে ছয়টি আদালতের ১৯ হাজারের মামলা সামাল দিতে হচ্ছে।

সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা
সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

ইরানের ৫টি ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ইরানের ৫টি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, ইরান দুই দিনের মধ্যে দুইবার মার্কিন একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এক সেফটি ভালভে আটকে আছে রূপপুরের বিদ্যুৎ, কেন?
বিদ্যুৎ সংকটে গলদঘর্ম পুরো বাংলাদেশ। নাগরিকের তীব্র সমালোচনার মুখে থাকলেও জ্বালানি ও বৈদেশিক মুদ্রার সংকট থাকায় সরকারের হাত পা অনেকটাই বাঁধা। এ অবস্থায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ন্যূনতম হলেও স্বস্তি দিতে পারত সরকার ও মানুষকে। কিন্তু এই আপৎকালেও কেন রূপপুরের বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না?

বিদ্যুৎ যায়-আসে, জবাব থাকে না
বিদ্যুৎ যায়-আসে। ফ্যান ঘোরে না, মেশিন থামে, শিক্ষার্থীর পরীক্ষার প্রস্তুতি আটকায়। এই দৃশ্য নতুন নয়। কিন্তু সরকার বদলের পর দায়ও বদলে যায়। সম্প্রতি প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বিদ্যুৎ সংকটের জন্য বিএনপি সরকারের ন্যূনতম দায় নেই।

খুব অল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে: তথ্য উপদেষ্টা
জাহেদ জানান, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) আওতাধীন এলাকাগুলোতে লোডশেডিংয়ের সমন্বয় করা হচ্ছে, যাতে গ্রামীণ এলাকায় লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা যায় এবং কোনো নির্দিষ্ট এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎহীন না থাকতে হয়।

লারাক দ্বীপে হামলার জবাবে জর্ডানের মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত তেহরানের
দক্ষিণ ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার পর, জর্ডানে থাকা দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। স্থানীয় সময় গতকাল রোববার রাতে এই হামলা হয়।

‘দেশীয় কয়লা উত্তোলনে পরিবেশ-প্রতিবেশ বিবেচনায় রাখতে হবে’
তীব্র জ্বালানি সংকটে প্রতিদিন বন্ধ হচ্ছে নতুন নতুন শিল্প কলকারখানা। বেকার হচ্ছে শ্রমিক। ধুকছে অর্থনীতি। এ অবস্থা থেকে উত্তরণে আমদানি করা এলএনজির দেশীয় গ্যাস অনুসন্ধানে জোড় দিয়েছে সরকার। কিন্তু অনশোর ও অফশোরে দেশে গ্যাস পাওয়ার সম্ভাবনা কতটা?

সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই। একটি মহল পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করছে।

৩৫ শয্যার বার্ন ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসক ১ জন
খুলনা বিভাগের একমাত্র বিশেষায়িত হাসপাতালে আশপাশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই বিভিন্ন রোগী আসেন। তবে চিকিৎসক সংকটে সবচেয়ে সমস্যায় পড়েন হাসপাতালটির বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের রোগীরা। হাসপাতালের এই ইউনিটে ৩৫ শয্যার অনুমোদন থাকলেও এখন চালু রয়েছে ২০টি।


