
‘সরকার রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেনি’
দেশের অর্থনীতি রুগ্ন। জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বেশ কম। ব্যাংক খাতের অবস্থান সঙিন। বিশ্লেষকেরা বলছেন–ব্যাংক খাতে চলছে মামা-ভাগ্নের অর্থনীতি। এদিকে রাজনীতিতে চলছে অস্থিরতা। সরকার এখন পর্যন্ত রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেনি বলে মনে করেন অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল।





