Advertisement

বিক্ষুব্ধ জনতা হয়তো এনসিপির ওপর হামলা চালিয়েছে: নাছির

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

বিক্ষুব্ধ জনতা হয়তো এনসিপির ওপর হামলা চালিয়েছে: নাছির
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। ছবি: ফেসবুক

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, হবিগঞ্জে এনসিপির ওপর ছাত্রদল হামলা চালিয়েছে এমন তথ্য তার কাছে নেই।

Advertisement

আজ মঙ্গলবার চরচাকে তিনি এ কথা বলেন।

হবিগঞ্জের হামলার ঘটনায় ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে নাছির চরচাকে বলেন, ‘‘হামলার ঘটনা আমরা গণমাধ্যমে দেখেছি। ছাত্রদল এই হামলা করেছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই,কারা করেছে সেই তথ্যও নেই। তবে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের রাজনৈতিক নেতাদের নিয়ে যে ধরনের অসংলগ্ন বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন, সেজন্য হয়তো বিক্ষুব্ধ জনতা এই হামলা করেছে।’’

আজ মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সদরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এনসিপির বেশকয়েকজন নেতাকর্মী। এনসিপির পক্ষ থেকে এ হামলার জন্য ছাত্রদলকে দায়ী করা হচ্ছে।

Advertisement