প্রতারণা

ফ্ল্যাট প্রতারণা: রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ফের রিমান্ডে
গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে ফ্ল্যাট প্রতারণা মামলায় দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন

সরকার জনগণের সঙ্গে ভাওতাবাজি করছে: শফিকুর রহমান
সরকার জনগণের সঙ্গে ভাওতাবাজি ও প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি আরও বলেন, সরকারকে ওয়াদা দিয়ে তা লঙ্ঘন করেছে। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথেই থাকবেন।

সাজার বিরুদ্ধে বিদিশার আপিল, জামিন নামঞ্জুর
ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা করে দুই বছরের সাজার বিরুদ্ধে আপিল করেন সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। এরপর আপিলের শর্তে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন। এ কারণে তাকে কারাগারেই থাকতে হচ্ছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত শুনানি নিয়ে

প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক কারাগারে
বারিধারায় ফ্ল্যাট বিক্রির নামে ৭৫ লাখ টাকা প্রতারণার মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।সাজার বিরুদ্ধে আপিলের শর্তে জামিনের আবেদন করা হলে বুধবার তা নামঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে

দিনাজপুরে ওয়াকিটকিসহ ২ ভুয়া পুলিশ আটক
খানসামায় ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া চেয়ারম্যানপাড়ায় সাইফুল ইসলামের বসতবাড়িতে পুলিশ পরিচয়ে প্রতারণা করে অর্থ হাতানোর সময় খানসামা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।

আবাসন খাতে প্রতারণা ঠেকাতে রিহ্যাব যে প্রস্তাব দিয়েছে
আবাসন খাতে প্রতারণা ঠেকাতে রিহ্যাব যে প্রস্তাব দিয়েছে, তাতে কী আছে? বাংলাদেশের আবাসন খাতে বিক্রি কমেছে। মানুষের মধ্যে আবাসন খাতে বিনিয়োগ প্রবণতা কমেছে ব্যাপকভাবে। এর কারণ কী? অনেক সময় আবাসন ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে যে, তারা টাকা নিয়ে প্লট বা ফ্ল্যাট বুঝিয়ে দেয় না।

ব্যাংক-এমএফএস কর্মকর্তার পরিচয়ে আর্থিক প্রতারণা, তদন্ত কি আদৌ হয়?
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমানে প্রযুক্তিগত ত্রুটির চেয়ে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতারণার ঘটনা বেশি ঘটছে।

টাকা ফেরত পাবেন প্রতারণার শিকার গ্রাহকরা: ইসলামী ব্যাংক প্রশাসক
গাইবান্ধার সাদুল্লাপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় প্রতারণার শিকার সব গ্রাহকের টাকা ফেরত দেয়া হবে বলে জানিয়েছেন ব্যাংকটির প্রশাসক মোহাম্মদ জহির হুসেন। চরচাকে তিনি বলেন, এরই মধ্যে ব্যাংকের পক্ষ থেকে অডিট টিম সংশ্লিষ্ট শাখায় কাজ শুরু করেছে।

জামিন মেলেনি সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরের
প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
রাজধানীর ওয়ারী থানায় করা প্রতারণার মামলায় জামিন পেয়েছেন বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদি। সব মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

এডিবির নাম ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন, সতর্ক থাকার আহ্বান
প্রতারকেরা সংস্থার নাম ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে নকল ওয়েবসাইট, ফেসবুক পেজ, ভুয়া পরিচয়পত্রসহ বিভিন্ন প্রতারণামূলক উপকরণ তৈরি করেছে। এসবের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশে বিয়ে করতে চাওয়া নাগরিকদের সতর্ক করল চীন
বাংলাদেশে এসে বিয়ে করার নামে প্রতারণার ফাঁদ ও মানব পাচার চক্রের হাত থেকে বাঁচতে নিজেদের নাগরিকদের বিশেষ সতর্কবার্তা দিয়েছে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস। বিয়ের উদ্দেশে বাংলাদেশে আসার ক্ষেত্রে চীনা নাগরিকদের বাড়তি সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা

প্রতারণা মামলায় সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়েরের জামিন মেলেনি
জামিন মঞ্জুর হওয়া তিন আসামিরা হলেন, আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী। এর আগে আদালতের সমন উপেক্ষা করায় গত ১৭ জুন আহমেদ জোবায়েরসহ ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

অডিটের ভয় দেখিয়ে প্রতারণা, করদাতাদের সতর্ক করলো এনবিআর
কর নথি অডিটের ভুয়া তথ্য দিয়ে এক শ্রেণির প্রতারক চক্র করদাতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এশিয়ায় সাইবার স্ক্যামের আড়ালে ভয়াবহ নারী নির্যাতন
উগান্ডার ৩৯ বছর বয়সী সারাহর দোকান ছিল। সোশ্যাল মিডিয়া ম্যানেজারের চাকরির লোভ দেখিয়ে তাকে লাওসে আনা হয়েছিল। এরপর ২০২২ সাল থেকে শুরু করে ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’-এর তিনটি ভিন্ন স্ক্যাম কম্পাউন্ড বা বন্দিশালার হাতবদল করে বিক্রি করা হয় তাকে।

এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ২ বছরের কারাদণ্ড
রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

অনলাইন জুয়ার ফাঁদ: ৬ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৯
উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা এবং অবৈধ ডিজিটাল অর্থ লেনদেনের সঙ্গে জড়িত ৬ চীনা নাগরিকসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নাজরান ফিশারিজে বিনিয়োগের নামে ৪০০ কোটি টাকা প্রতারণা, গ্রেপ্তার ১
রাজধানীতে নাজরান ফিশারিজ অ্যান্ড এগ্রো প্রজেক্ট নামে একটি ভুয়া কৃষি বিনিয়োগ প্রকল্পের আড়ালে সাধারণ মানুষের কাছ থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

টেলিগ্রাম গ্রুপে নারী শিক্ষার্থীদের টার্গেট করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৫
একটি সুসংগঠিত চক্রের সন্ধান পাওয়া যায়, যারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের লক্ষ্য করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে বিক্রি করত। তারা টেলিগ্রামে গোপন (প্রাইভেট) চ্যানেল খুলে এসব ছবি ও ভিডিও বাণিজ্যিকভাবে সরবরাহ করত।

‘সাইবার অপরাধে প্রতিকারের চেয়ে প্রতিরোধ বেশি জরুরি’
বিচারক সায়েম খান জানান, যে কেউ টোল-ফ্রি হটলাইন ১৬৪৩০-এ ফোন করে বা সরাসরি লিগ্যাল এইড অফিসে এসে বিনামূল্যে আইনি পরামর্শ নিতে পারবেন।



