Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ অক্টোবর, ২০২৬
২৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ অক্টোবর, ২০২৬
২৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বিগত আমলে নির্বাচন নয়, প্রতারণা হয়েছে: প্রধান উপদেষ্টা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৫: ৫৪
বিগত আমলে নির্বাচন নয়, প্রতারণা হয়েছে: প্রধান উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত নির্বাচনগুলোকে প্রতারণা হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ কারণে গণঅভ্যুত্থান-পরবর্তী আগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে।

Advertisement

আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “এর আগেও আমরা নির্বাচন দেখেছি। বিগত আমলে যে নির্বাচনগুলো হয়েছে, যেকোনো সুস্থ মানুষ বলবে- এটা নির্বাচন নয়, প্রতারণা হয়েছে।”

ইউএনওদের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, “আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলেই সরকার তার দায়িত্বটি সফলভাবে পালন করতে সক্ষম হবে।”

Advertisement
Advertisement
Advertisement

ইউএনওদের তিনি স্মরণ করিয়ে দেন, আগামী নির্বাচন কেবল একটি প্রশাসনিক দায়িত্ব নয়, বরং একটি ঐতিহাসিক দায়িত্ব। তিনি বলেন, “আমরা যদি ভালোভাবে এই দায়িত্বটি পালন করতে পারি, তাহলে আগামী নির্বাচনের দিনটি জনগণের জন্যও ঐতিহাসিক হবে।”

আগামী নির্বাচন ও গণভোট দুটিই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য, আর গণভোট শত বছরের জন্য।”

একই দিনে নির্বাচন-গণভোট আয়োজন চ্যালেঞ্জ: সিইসিcec (1)

গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “ভোটারদের বোঝাতে হবে যে, আপনারা মন ঠিক করে আসুন- ‘হ্যাঁ’-তে দেবেন নাকি ‘না’-তে ভোট দেবেন, মন ঠিক করে আসুন।”

এ সময় কর্মকর্তাদের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সৃজনশীল হওয়ার পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তাছাড়া নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার প্রদানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নারীরা যেন ঠিকভাবে ভোটকেন্দ্রে আসতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

শিগগির নির্বাচন তফসিল ঘোষণা হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত কখন, কীভাবে, কোন কাজটি করবেন—তার পরিকল্পনা ও প্রস্তুতি এখন থেকেই নিন।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এবং জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়: ইউএনওনির্বাচনপ্রধান উপদেষ্টাড. মুহাম্মদ ইউনূসপ্রতারণাসরকারতফসিলগণভোটভোট
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

  • ২

    সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ: ১৪১ ফ্লাইটের ২১ হাজার ৯৩৩ যাত্রী ক্ষতিগ্রস্ত

  • ৩

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজন গ্রেপ্তার

  • ৪

    কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুব নারী সংগঠনের নেত্রীর মরদেহ উদ্ধার

  • ৫

    ব্যাংকের সিএসআর: টাকা কোথায় যায়, নীতিমালা থাকলেও মানছে কতটা?

সম্পর্কিত
  • সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

    সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

    বিক্ষোভ মিছিল শেষে খাগড়াছড়ি পৌরসভার শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

  • সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ: ১৪১ ফ্লাইটের ২১ হাজার ৯৩৩ যাত্রী ক্ষতিগ্রস্ত

    সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ: ১৪১ ফ্লাইটের ২১ হাজার ৯৩৩ যাত্রী ক্ষতিগ্রস্ত

    বেবিচকের ফ্লাইট ম্যানেজমেন্টের কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিবের দেওয়া তথ্য অনুযায়ী, ১৪১টি ফ্লাইটের মধ্যে ৬৬টি সরাসরি ফ্লাইট ও ৭৫টি ট্রানজিট ফ্লাইট। এতে ২১ হাজার ৯৩৩ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

  • শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজন গ্রেপ্তার

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজন গ্রেপ্তার

    গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় স্থাপিত মাইকে এক যুবক ঘোষণা দিচ্ছেন, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন।

  • কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুব নারী সংগঠনের নেত্রীর মরদেহ উদ্ধার

    কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুব নারী সংগঠনের নেত্রীর মরদেহ উদ্ধার

    দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, সিআইডির ক্রাইম সেলের সদস্যরা শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাকে কে বা কারা হত্যা করেছে সে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।