Advertisement

বরিশালে মার্কেন্টাইল ব্যাংকের অর্থপাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বরিশালে মার্কেন্টাইল ব্যাংকের অর্থপাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি
কর্মশালা শেষে অতিথিদের ফটোসেশন। ছবি: মার্কেন্টাইল ব্যাংক

আর্থিক অপরাধ প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বরিশালে ‘অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন দমন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা করেছে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এমবিটিআই)।

Advertisement

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কেন্টাইল ব্যাংক জানিয়েছে, প্রশিক্ষণে ব্যাংকের বরিশাল ও খুলনা অঞ্চলের ১১১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ।

বিশেষ অতিথি ও আলোচক ছিলেন ব্যাংকের ইভিপি ও ডিক্যামেলকো আবু ইউসুফ মো. আব্দুল্লাহ হারুন এবং এভিপি ও বরিশাল শাখা প্রধান মওদুদ আহমেদ।

Advertisement

এতে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রধান এস এম সেলিম উদ্দীন। এ ছাড়াও, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এভিপি ও এমবিটিআই ফ্যাকাল্টি মুহাম্মদ মিয়ারাজ হোসেন গাজী।