
অর্থ আত্মসাতের অভিযোগ নাকচ করে সিটি ব্যাংকের প্রতিবাদ
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছে ব্যাংকটি।
চরচা ডেস্ক

প্রাইম ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারে ‘নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু’ প্রতিপাদ্যে সম্মেলনের উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের সিইও ফয়সাল রহমান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক জানিয়েছে, সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট-১১ (বিএসডি-১১)-এর পরিচালক মো. ফারুক।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক মোসা. তানিয়া রোকসানা।
একটি সক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি গড়ে তোলা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে প্রাইম ব্যাংক বিশ্বাস করে, একটি শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি কেবল ব্যাংকের সম্পদ বা ভ্যালু সুরক্ষাই করে না, বরং নতুন ভ্যালু সৃষ্টিও করে।
প্রাইম ব্যাংকের পক্ষ থেকে সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা, ঊর্ধ্বতন নির্বাহী ও বিভিন্ন বিভাগের প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ‘রিস্ক ম্যানেজমেন্ট বুকলেট’ এর মোড়ক উন্মোচন করা হয়। ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান কাজী নাইম মোর্শেদ বুকলেটটির ওপর আলোকপাত করে ব্যাংকের ‘রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ উপস্থাপন করেন। পরবর্তীতে একটি কুইজ এবং গ্রুপ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এ ছাড়া, ব্যাংকের ঝুঁকি চিহ্নিতকরণ ও তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার সংস্কৃতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ‘টপ রিস্ক রেইজার’দের সম্মাননা প্রদান করা হয়।

অর্থ আত্মসাতের অভিযোগ নাকচ করে সিটি ব্যাংকের প্রতিবাদ
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছে ব্যাংকটি।

রাজধানীতে ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’ শুরু
রাজধানীর বারিধারার দেশ আর্ট গ্যালারিতে পাঁচ শিল্পীর যৌথ চিত্রপ্রদর্শনী ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’ অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার বিকেল ৫টায় শুরু হওয়া সাত দিনব্যাপী এই প্রদর্শনী চলবে আগামী শুক্রবার পর্যন্ত। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে।

চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট অনুষ্ঠিত
চট্টগ্রামে প্রথমবারের মতো কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ট্রেজারি সামিট’ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। বিনিয়োগের নতুন সুযোগ অন্বেষণ ও মার্কেট রিস্ক মোকাবেলার কৌশল নিয়ে আলোচনার লক্ষ্যে গত ১২ নভেম্বর বন্দরনগরী চট্টগ্রামে এই আয়োজনে শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন ট্রেজারি ও ফাইন্যান্স কর্মকর্তা

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ১২তম বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন
রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে দুই দিনব্যাপী ‘১২তম বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২০ ও ২১ নভেম্বর অনুষ্ঠিত এ সম্মেলনে ১৩টি দেশের প্রায় ৬৫০ জন শিক্ষক, গবেষক ও ভাষা প্রশিক্ষক অংশগ্রহণ করেন।