
অর্থ আত্মসাতের অভিযোগ নাকচ করে সিটি ব্যাংকের প্রতিবাদ
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছে ব্যাংকটি।
চরচা ডেস্ক

রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে দুই দিনব্যাপী ‘১২তম বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২০ ও ২১ নভেম্বর অনুষ্ঠিত এ সম্মেলনে ১৩টি দেশের প্রায় ৬৫০ জন শিক্ষক, গবেষক ও ভাষা প্রশিক্ষক অংশগ্রহণ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ এবং বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশনের (বেল্টা) যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল ব্রিটিশ কাউন্সিল এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন ইন আ ফ্র্যাকচারড ওয়ার্ল্ড: পোস্টহিউম্যানিস্ট পারসপেক্টিভস অ্যান্ড প্র্যাকটিসেস’ শীর্ষক সম্মেলনে বৈশ্বিক সংঘাত, প্রযুক্তির রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), পরিবেশগত চ্যালেঞ্জ এবং ক্রমবর্ধমান বৈষম্যের প্রেক্ষাপটে ইংরেজি ভাষা শিক্ষার প্রভাব ও করণীয় নিয়ে আলোচনা হয়।
২০ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম. আশিক মোসাদ্দিক, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং ঢাকায় মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর স্কট হার্টম্যান।
সম্মেলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বেল্টার সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ বশির এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপারসন ড. আখতার জাহান।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের ড. জেসন অ্যান্ডারসন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট ড. মলি ম্যাকহার্গ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের ড. ওবায়দুল হামিদ।
দুই দিনব্যাপী এ সম্মেলনে কিনোট, প্লেনারি ও ফিচার্ড সেশন, প্যারালাল পেপার প্রেজেন্টেশন, কর্মশালা, কলোকিয়াম, প্যানেল আলোচনা এবং শিক্ষার্থীদের পোস্টার প্রেজেন্টেশনসহ বিভিন্ন একাডেমিক সেশন অনুষ্ঠিত হয়।

অর্থ আত্মসাতের অভিযোগ নাকচ করে সিটি ব্যাংকের প্রতিবাদ
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছে ব্যাংকটি।

প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত
প্রাইম ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি সম্মেলন- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারে ‘নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু’ প্রতিপাদ্যে সম্মেলনের উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের সিইও ফয়সাল রহমান।

রাজধানীতে ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’ শুরু
রাজধানীর বারিধারার দেশ আর্ট গ্যালারিতে পাঁচ শিল্পীর যৌথ চিত্রপ্রদর্শনী ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’ অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার বিকেল ৫টায় শুরু হওয়া সাত দিনব্যাপী এই প্রদর্শনী চলবে আগামী শুক্রবার পর্যন্ত। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে।

চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট অনুষ্ঠিত
চট্টগ্রামে প্রথমবারের মতো কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ট্রেজারি সামিট’ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। বিনিয়োগের নতুন সুযোগ অন্বেষণ ও মার্কেট রিস্ক মোকাবেলার কৌশল নিয়ে আলোচনার লক্ষ্যে গত ১২ নভেম্বর বন্দরনগরী চট্টগ্রামে এই আয়োজনে শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন ট্রেজারি ও ফাইন্যান্স কর্মকর্তা