Advertisement

চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট অনুষ্ঠিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট অনুষ্ঠিত
ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট। ছবি: ব্র্যাক ব্যাংক

চট্টগ্রামে প্রথমবারের মতো কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ট্রেজারি সামিট’ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। বিনিয়োগের নতুন সুযোগ অন্বেষণ ও মার্কেট রিস্ক মোকাবেলার কৌশল নিয়ে আলোচনার লক্ষ্যে গত ১২ নভেম্বর বন্দরনগরী চট্টগ্রামে এই আয়োজনে শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন ট্রেজারি ও ফাইন্যান্স কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Advertisement

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক জানিয়েছে, ‘ট্রেজারি সামিট: মাস্টারিং বিলস, বন্ডস অ্যান্ড ডেরিভেটিভস’ শীর্ষক অনুষ্ঠানে ফিক্সড-ইনকাম ইনভেস্টমেন্ট এবং ডেরিভেটিভস নিয়ে দুটি পৃথক সেশন অনুষ্ঠিত হয়। ফিক্সড-ইনকাম সেশনে ট্রেজারি বিল, বন্ড এবং বর্তমান বাজারে বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়।

অন্যদিকে, ডেরিভেটিভস সেশনে সুদের হার, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং পণ্যমূল্যের ওঠা-নামাজনিত ঝুঁকি মোকাবেলায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কীভাবে ব্র্যাক ব্যাংকের সোয়াপ ও কমোডিটি ডেরিভেটিভসসহ বিভিন্ন হেজিং সল্যুশন ব্যবহার করতে পারে, তা তুলে ধরা হয়।

Advertisement

অনুষ্ঠানে কর্পোরেট নেতৃবৃন্দ এবং ব্র্যাক ব্যাংকের ট্রেজারি এক্সপার্টরা পরিবর্তিত অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ট্রেজারি চাহিদার ধরন কীভাবে বদলে যাচ্ছে, সে বিষয়েও মতবিনিময় করেন।

ব্র্যাক ব্যাংকের পক্ষে সেশনগুলো পরিচালনা করেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম এবং হেড অব ট্রেজারি নাজমুল আহসান।