
মিশরে প্রজন্মের পর প্রজন্ম ধরে কেন স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা
শরণার্থী ফিলিস্তিনিরা জানায়, পূর্বপুরুষের ভিটায় ফিরে যাওয়ার চেয়ে তাদের কাছে এখন শিক্ষা, কর্মসংস্থান ও জীবনের স্থিতিশীলতাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
চরচা ডেস্ক

পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে ইরানকে বিরত রাখতে দেশটিতে হামলার নির্দেশ দিতেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করতে রাজি হননি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এভাবে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই আহ্বান এড়িয়ে যান, যেখানে ট্রাম্প তাকে বলতে বলেছিলেন যে, হামলাগুলো প্রয়োজনীয় ছিল এবং একই পরিস্থিতিতে তিনি আবারও এমন হামলার নির্দেশ দিতেন।
স্থানীয় সময় গতকাল শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ফেব্রুয়ারিতে ইরানে হামলার সিদ্ধান্তটি ছিল ট্রাম্পের। আর ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করাই আমার কাজ’।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভ্যান্সের এ বক্তব্যে ইরান সংঘাতের কারণে অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ভাইস প্রেসিডেন্ট ও তার দলকে যে কঠিন ভারসাম্য রক্ষা করতে হচ্ছে, তা স্পষ্ট হয়েছে।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ঐতিহাসিক বিপর্যয়ের পর এক স্পষ্ট মূল্যায়নে ভ্যান্স যুদ্ধকে দলটির পরাজয়ের জন্য দায়ী করেন এবং সংঘাত থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার আহ্বান জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার ওই বক্তব্যকে অনেকেই ট্রাম্পের সঙ্গে তার দূরত্ব তৈরির ইঙ্গিত হিসেবে দেখেছেন। এদিকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টিও বিবেচনা করছেন ভাইস প্রেসিডেন্ট।
ভ্যান্স লিখেছিলেন, “আমাদের পরাজয়ের কারণ যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেই গত রাতে এ কথা বলেছেন। কেউ যদি যুক্তি দিতে চান যে যুদ্ধটি সার্থক ছিল, আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোও সার্থক ছিল, তাহলে তা করুন। যুক্তি দিন, এত বড় মূল্য দেওয়া যথার্থ ছিল।”
শুক্রবার ট্রাম্প বলেন, ভ্যান্সের মূল্যায়নে তিনি অসন্তুষ্ট নন। তবে সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত ছিল। সেটি হলো, হামলাগুলো প্রয়োজনীয় ছিল এবং একই পরিস্থিতিতে ভ্যান্সও একই সিদ্ধান্ত নিতেন—এমন স্বীকৃতি।
ট্রাম্প বলেন, “যারা আমার অধীনে কাজ করেন, তাদের নিজেদের মতামত দেওয়ার অধিকার আছে। তবে আমি ইরানিদের চিনি এবং সত্যি বলতে, তারা পাগল।”
সংবাদ সম্মেলনের পরবর্তী পর্যায়ে রিপাবলিকানদের কংগ্রেসে বড় ধরনের পরাজয়ের বিনিময়ে যুদ্ধটি সার্থক ছিল কি না, জানতে চাইলে ভ্যান্স সরাসরি ওই সামরিক অভিযানকে সমর্থন করেননি।
ভ্যান্স বলেন, “আমি যা বলেছি তা হলো, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্যটি বাস্তবায়নে আমাদের অবশ্যই কাজ করতে হবে। দেশটি সন্ত্রাসবাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক। তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তারা সেটিকে নিজেদের স্বার্থ আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। কিংবা সৃষ্টিকর্তা না করুন, তারা হামলা চালিয়ে হাজার হাজার, এমনকি লাখ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করতে পারে।”
তিনি আরও বলেন, “আমার মনে হয়, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রেসিডেন্টের। প্রেসিডেন্ট বলেছেন, তিনি আবারও একই কাজ করবেন। আর আমার দৃষ্টিতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করাই আমার লক্ষ্য এবং দায়িত্ব।”
ভ্যান্স দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিরোধিতা করে আসছেন। শান্তি আলোচনায় ওয়াশিংটনের প্রধান প্রতিনিধি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। তার মধ্যস্থতায় গ্রীষ্মে স্বল্পস্থায়ী একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি হয়েছিল, যা দ্রুত ভেঙে পড়ে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে তেহরানের কট্টরপন্থীদের কাছে ব্যক্তিগত চিঠিও পাঠিয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচনের পর নিজের মূল্যায়ন প্রকাশের কিছুদিনের মধ্যেই ট্রাম্প ওই উদ্যোগ বন্ধ করে দেন। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্টকে অভ্যন্তরীণ নীতিতে মনোযোগ দিতে বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যান্সকে দেওয়া নির্দেশের কথা জানিয়ে ট্রাম্প লিখেছিলেন, “ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে।”
এশিয়ায় চার দিনের কূটনৈতিক সফর শেষে গত বৃহস্পতিবার দেশে ফেরেন ট্রাম্প। সফরের শেষ পর্যায়ে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক করেন তিনি।
দুই নেতার সঙ্গে বৈঠক এবং তাদের উষ্ণ অভ্যর্থনা জানানোর ঘটনায় সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। চীনে অবতরণের পর সিকে আলিঙ্গন করেন তিনি এবং পুতিনকে ‘আমার বন্ধু’ বলে অভিহিত করেন।
হোয়াইট হাউসের কর্মকর্তারা বৈঠকটিকে পরিণত রাষ্ট্রনায়কোচিত কূটনীতির নিদর্শন হিসেবে তুলে ধরেছেন। তাদের যুক্তি, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর নেতাদের সঙ্গেও ট্রাম্পের সুসম্পর্ক বজায় রাখার সক্ষমতা বিশ্বে ওয়াশিংটনের শক্তিমত্তারই বহিঃপ্রকাশ।
ট্রাম্পের এশিয়া সফরের সময় ওয়াশিংটনেই ছিলেন ভ্যান্স। সফরটির প্রতি জোরালো সমর্থন জানিয়ে তিনি সংবাদ সম্মেলনে রসিকতা করে বলেন, ট্রাম্পের সফরের সময় যুক্তরাষ্ট্রে থেকে যাওয়াটা ১৯৯০ সালের পারিবারিক কমেডি চলচ্চিত্র ‘হোম অ্যালোন’-এর মতো।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, “কূটনীতিকে সত্যিকারের সুযোগ দিলে কত কিছুই না সম্ভব!”

মিশরে প্রজন্মের পর প্রজন্ম ধরে কেন স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা
শরণার্থী ফিলিস্তিনিরা জানায়, পূর্বপুরুষের ভিটায় ফিরে যাওয়ার চেয়ে তাদের কাছে এখন শিক্ষা, কর্মসংস্থান ও জীবনের স্থিতিশীলতাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মানবদেহের ভেতরের অদৃশ্য জগৎ উন্মোচিত
মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ কীভাবে কাজ করে, রোগ কীভাবে সৃষ্টি হয় এবং সুস্থ কোষের সঙ্গে অসুস্থ কোষের সম্পর্ক কী—এসব প্রশ্নের উত্তর খুঁজতে চিকিৎসাবিজ্ঞান দীর্ঘদিন ধরে কোষ ও টিস্যু নিয়ে গবেষণা করছে।

ইউরোপজুড়ে জেনজিরা কেন আন্দোলন করছে?
ইউরোপের ২৫টিরও বেশি দেশে গতকাল শুক্রবার হাজার হাজার তরুণ ও শ্রমিক একযোগে রাস্তায় নেমে আন্দোলনে করেছে। যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইতালিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এ বিক্ষোভে অংশ নেন।

কোয়ান্টাম কম্পিউটারের অদ্ভুত ক্ষমতার প্রমাণ দিল গুগল
সাধারণ ল্যাপটপ বা স্মার্টফোনে আপনি যখন কোনো ইমেইল খোলেন, প্রতিবারই সেটি একই রকম দেখায়। শব্দের ক্রম বা অর্থ বদলে যায় না। কিন্তু এমন যদি হয়—আপনি কম্পিউটারে অন্য কী পড়ছেন, তার ওপর ভিত্তি করে আপনার ইমেইলের লেখাগুলো প্রতিবার বদলে যাচ্ছে?