
মিশরে প্রজন্মের পর প্রজন্ম ধরে কেন স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা
শরণার্থী ফিলিস্তিনিরা জানায়, পূর্বপুরুষের ভিটায় ফিরে যাওয়ার চেয়ে তাদের কাছে এখন শিক্ষা, কর্মসংস্থান ও জীবনের স্থিতিশীলতাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
চরচা ডেস্ক

সাধারণ ল্যাপটপ বা স্মার্টফোনে আপনি যখন কোনো ইমেইল খোলেন, প্রতিবারই সেটি একই রকম দেখায়। শব্দের ক্রম বা অর্থ বদলে যায় না। কিন্তু এমন যদি হয়—আপনি কম্পিউটারে অন্য কী পড়ছেন, তার ওপর ভিত্তি করে আপনার ইমেইলের লেখাগুলো প্রতিবার বদলে যাচ্ছে?
শুনতে সায়েন্স ফিকশনের মতো মনে হলেও, গুগলের গবেষকেরা তাদের পরীক্ষামূলক কোয়ান্টাম কম্পিউটারে ঠিক এমনই এক অদ্ভুত বৈশিষ্ট্যের প্রমাণ পেয়েছেন। বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্স’-এ প্রকাশিত এক নতুন গবেষণাপত্রে এই বিস্ময়কর ঘটনাটি তুলে ধরা হয়েছে। বিজ্ঞানের ভাষায় এর নাম ‘কোয়ান্টাম কনটেক্সচুয়ালিটি’।
গবেষকদের মতে, কোয়ান্টাম জগতের এই অদ্ভুত আচরণই প্রমাণ করে যে ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটার এমন সব জটিল কাজ করতে পারবে, যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটারের পক্ষেও কখনো সম্ভব নয়।
কী এই কোয়ান্টাম কনটেক্সচুয়ালিটি: সাধারণ কম্পিউটারে তথ্য আগে থেকেই নির্দিষ্ট থাকে। কিন্তু কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে তথ্য আগে থেকে ঠিক করা থাকে না। বরং আপনি যন্ত্রটি থেকে কীভাবে ও কোন তথ্যের সাথে মিলিয়ে সেটি পড়ছেন (অর্থাৎ প্রেক্ষাপট বা কনটেক্সট কী), তার ওপর নির্ভর করে ফলাফল তৈরি হয়।
গুগলের গবেষক ড. শাশ্বত কুমার বিষয়টি একটি মুদ্রা বা কয়েন টসের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। সাধারণ জগতে আপনি একটি কয়েন টস করে হাতের তালু দিয়ে ঢেকে রাখলে, ভেতরে সেটি ‘হেড’ না ‘টেইল’ তা আগেই নির্ধারিত হয়ে যায়। হাত সরালে সেটি বদলাবে না। কিন্তু কোয়ান্টাম জগতে, আপনি হাত সরিয়ে হেড না টেইল তা দেখার পাশাপাশি যদি কয়েনটির আকারও মাপতে যান, তবে কয়েন টসের ফলাফলই বদলে যাবে!
ড. কুমার বলেন, “কোয়ান্টাম পরিমাপের ফলাফল আগে থেকে নির্ধারিত থাকে না। আপনি যখন পরিমাপ করেন, ঠিক তখনই ফলাফলটি তৈরি হয় এবং আশপাশের অন্যান্য পরিমাপের দ্বারা তা প্রভাবিত হয়।”
‘ম্যাজিক স্কয়ার’ খেলায় বাজিমাত: ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় অবস্থিত গুগলের কোয়ান্টাম এআই ল্যাবে এই পরীক্ষা চালানো হয়। সেখানে পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি (প্রায় মাইনাস ৪৬০ ডিগ্রি ফারেনহাইট) শীতল করা ‘সুপারকন্ডাক্টিং কিউবিট’ ব্যবহার করা হয়েছে।
গবেষকেরা এই যন্ত্রটিকে ‘ম্যাজিক স্কয়ার গেম’ নামের একটি জটিল গাণিতিক ধাঁধায় অংশ নিতে দেন। সুডোকুর মতো এই খেলায় দুইজন খেলোয়াড়কে নিজেদের মধ্যে কোনো কথা না বলেই ৩ বাই ৩ আকারের একটি ছক নির্দিষ্ট গাণিতিক শর্ত মেনে সংখ্যা দিয়ে পূরণ করতে হয়। সাধারণ কম্পিউটার বা মানুষের পক্ষে এই খেলায় জেতার একটি নির্দিষ্ট সীমা আছে। কিন্তু কোয়ান্টাম কনটেক্সচুয়ালিটি কাজে লাগিয়ে গুগলের কোয়ান্টাম কম্পিউটার সেই সীমা ছাড়িয়ে গেছে এবং সাধারণ পদ্ধতির চেয়ে অনেক বেশিবার জয়ী হয়েছে।
ভবিষ্যতের সম্ভাবনা: গুগলের নোবেলজয়ী গবেষক মিশেল দেভোরেট এই বৈশিষ্ট্যকে ‘কোয়ান্টাম মেকানিক্সের সুপারপাওয়ার’ হিসেবে অভিহিত করেছেন। গুগলের আরেক গবেষক রদ্রিগো কর্টিনাস জানান, এই পুরো অদ্ভুত প্রক্রিয়াটি একটি ছোট চিপের মধ্যেই ঘটানো সম্ভব হচ্ছে।
যদিও ‘ম্যাজিক স্কয়ার’ নিছকই একটি গাণিতিক পরীক্ষা, সরাসরি কোনো ব্যবহারিক কাজে এটি লাগবে না। তবে আয়ারল্যান্ডের গ্যালওয়ে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ মার্ক হাওয়ার্ডের মতে, এই কনটেক্সচুয়ালিটিই হলো সেই জ্বালানি যা কোয়ান্টাম কম্পিউটারকে অপ্রতিরোধ্য করে তুলবে।
এটি পুরোপুরি আয়ত্তে আনা গেলে ভবিষ্যতে নতুন ওষুধ আবিষ্কার, অত্যাধুনিক উপাদান তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।

মিশরে প্রজন্মের পর প্রজন্ম ধরে কেন স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা
শরণার্থী ফিলিস্তিনিরা জানায়, পূর্বপুরুষের ভিটায় ফিরে যাওয়ার চেয়ে তাদের কাছে এখন শিক্ষা, কর্মসংস্থান ও জীবনের স্থিতিশীলতাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মানবদেহের ভেতরের অদৃশ্য জগৎ উন্মোচিত
মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ কীভাবে কাজ করে, রোগ কীভাবে সৃষ্টি হয় এবং সুস্থ কোষের সঙ্গে অসুস্থ কোষের সম্পর্ক কী—এসব প্রশ্নের উত্তর খুঁজতে চিকিৎসাবিজ্ঞান দীর্ঘদিন ধরে কোষ ও টিস্যু নিয়ে গবেষণা করছে।

ইউরোপজুড়ে জেনজিরা কেন আন্দোলন করছে?
ইউরোপের ২৫টিরও বেশি দেশে গতকাল শুক্রবার হাজার হাজার তরুণ ও শ্রমিক একযোগে রাস্তায় নেমে আন্দোলনে করেছে। যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইতালিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এ বিক্ষোভে অংশ নেন।

ইরান নিয়ে ভ্যান্সের দেওয়া বক্তব্য কি ট্রাম্পের সঙ্গে দূরত্ব তৈরির ইঙ্গিত?
ভ্যান্সের বক্তব্যে ইরান সংঘাতের কারণে অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ভাইস প্রেসিডেন্ট ও তার দলকে যে কঠিন ভারসাম্য রক্ষা করতে হচ্ছে, তা স্পষ্ট হয়েছে।