Advertisement

ভ্যান্সের মন্তব্যে ইসরায়েলের উদ্বেগ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ভ্যান্সের মন্তব্যে ইসরায়েলের উদ্বেগ
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ছবি: উইকিমিডিয়া কমনস

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা নিয়ে গতকাল বুধবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যে মন্তব্য করেছেন, তা তেল আবিবের রাজনৈতিক ও গণমাধ্যম মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। আশঙ্কা করা হচ্ছে, এর প্রভাব কেবল ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে মতপার্থক্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বরং এটি ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের প্রচলিত সমর্থন যেমন, সামরিক সহায়তা এবং আন্তর্জাতিক ফোরামে রাজনৈতিক সমর্থনের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Advertisement

ভ্যান্সের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অন্যতম শীর্ষস্থানীয় কর্মকর্তার কাছ থেকে এটি এসেছে। আর তা এসেছে এমন এক সময়ে যখন রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের মুখোমুখি হয়েছে।

Advertisement

মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকান দল থেকে মুখ ফিরিয়ে নেওয়া ভোটারদের পুনরায় আকৃষ্ট করার জন্য ভ্যান্স চারটি পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। সেগুলো হলো- ইরানের বিরুদ্ধে যুদ্ধের অবসান ঘটানো, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির মোকাবিলা করা, ‘আমেরিকা ফার্স্ট’ (আমেরিকা সবার আগে) নীতি গ্রহণ করা এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করা।

ভ্যান্স বলেন, “তার আস্থাভাজন একজন জনমত জরিপকারী তাকে বলেছেন যে, ২০২৪ সালে ট্রাম্পকে সমর্থন করা ভোটাররা বর্তমান প্রশাসনের ওপর ক্ষুব্ধ এবং তারা ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার কথা ভাবছেন। তাদের মধ্যে কেউ কেউ ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে মূল্যায়নের দাবিও তুলেছেন।”

এই প্রস্তাব ইসরায়েলে উদ্বেগের জন্ম দিয়েছে। বিশেষ করে, রিপাবলিকান দলের ভেতরে অর্থনীতি, অভিবাসন বা পররাষ্ট্রনীতির মতো বিষয়গুলোতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মতপার্থক্য থাকলেও, কয়েক দশক ধরে ইসরায়েলের প্রতি সমর্থন প্রদানের বিষয়টি এমন একটি বিষয় ছিল, যার ওপর দলের ভেতরে মোটামুটি ব্যাপক ঐকমত্য বজায় ছিল।