
প্রেসিডেন্ট নির্বাচনের আগে কানে গুলি লাগে ডোনাল্ড ট্রাম্পের। এবার মধ্যবর্তী নির্বাচনের আগে ফের আবার গুলির কাণ্ড। এবার ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনা ঘটেছে। সুস্থ আছেন ট্রাম্প-মেলানিয়া ট্রাম্প-জেডি ভান্সসহ অন্যান্যরা। এদিকে, ইরানের সঙ্গে আমেরিকার বৈঠক হচ্ছে না বলেই ধরা যায়।

মার্কিন প্রতিনিধিদল আলোচনার জন্য পাকিস্তানের পথে থাকলেও, ইরান এখন পর্যন্ত তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

এ বিষয়ে হোয়াইট হাউস এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দপ্তরের সাথে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ভ্যান্স আরও বলেন, “ইরান বলছে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না। কিন্তু বাস্তবেও যেন এমন ঘটে সেটি আমরা নিশ্চিত করতে চাই।”

দীর্ঘ ২১ ঘণ্টার একটি রুদ্ধশ্বাস বৈঠক। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-আমেরিকার নিবিড় আলোচনা, তবে এই ইসলামাবাদ টকস আলোর মুখ দেখেনি। সমঝোতা ছাড়াই দেশে ফিরেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দুই পক্ষ দুষছে দুই পক্ষকে।