Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইরানের সঙ্গে বৈঠক নিয়ে ধোঁয়াশা, সুইজারল্যান্ড যাচ্ছেন না ভ্যান্স

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৯: ২৭
ইরানের সঙ্গে বৈঠক নিয়ে ধোঁয়াশা, সুইজারল্যান্ড যাচ্ছেন না ভ্যান্স

ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে নির্ধারিত সুইজারল্যান্ড সফর পিছিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউসের এক মুখপাত্রের দেওয়া বিবৃতির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

Advertisement

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে ভ্যান্সের সুইজারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত সফরটি স্থগিত করা হয়।

হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, আসন্ন কৌশলগত আলোচনার পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট। তবে প্রথম সুযোগেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল রওনা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আলোচনার লজিস্টিকস বা ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলোর কারণেই সফরটি স্থগিত করা হয়েছে বলে দাবি করেন ওই মুখপাত্র।

Advertisement
Advertisement
Advertisement

পরবর্তী পদক্ষেপের বিষয়ে কোনো সুনির্দিষ্ট বা নিশ্চিত তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই তা গণমাধ্যমকে জানানো হবে বলেও হোয়াইট হাউসের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

ইরান যুদ্ধ: চীন কী শিক্ষা নেবেphoto-card-for-facebook

ভ্যান্স প্রথমদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানো নিয়ে ব্যক্তিগতভাবে সন্দিহান ছিলেন। তবে ধীরে ধীরে তিনি এই সংকট নিয়ে ট্রাম্প প্রশাসনের প্রধান মুখপাত্র হয়ে উঠেন এবং চুক্তিটির পক্ষে জোরালোভাবে কথা বলেছেন।

এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়ানো এবং আলোচনার জন্য সময় দেওয়ার প্রাথমিক চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরেন ভ্যান্স। তিনি জানান, চুক্তিতে কিছু ছাড় দেওয়া হলেও আগে ইরানকে যুক্তরাষ্ট্রের শর্ত মানতে হবে।

ভ্যান্স বলেন, “ইরান যত বেশি ইতিবাচক আচরণ করবে, আমরা তত বেশি অর্থনৈতিক সুবিধা দেব। আর তারা যদি সেই আচরণ থেকে সরে আসে, তাহলে আমরা সেই সুবিধা বন্ধ করে দিতে পারব।”

মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও জানান, সুইজারল্যান্ড সফরের সময়সূচি নিয়ে তিনি নিশ্চিত নন এবং এই সপ্তাহেই আলোচনা শুরু হবে কি না, সেটিও স্পষ্ট নয়।

এদিকে, আনুষ্ঠানিকভাবে বৈঠক স্থগিত হওয়ায় আলোচনার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে মত বিশ্লেষকদের।

বিষয়: ইরানইরান-ইসরায়েল সংঘাতমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্রযুদ্ধআলোচনাজেডি ভ্যান্সসুইজারল্যান্ড
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।