
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরান ইস্যু থেকে মনোযোগ সরিয়ে ডেমোক্র্যাটশাসিত শহর ও অঙ্গরাজ্যগুলোতে বিদ্যমান অপরাধ ও দুর্নীতি দমনে পুরোপুরি মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প।
জেডি ভ্যান্স এক ইরানি নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে সরাসরি শান্তি আলোচনা করেছে—ওয়াল স্ট্রিট জার্নালে এমন খবর প্রকাশের এক দিন পর ট্রাম্প এই নির্দেশ দেন। এর এক সপ্তাহ আগে ইরানের সঙ্গে ব্যয়বহুল যুদ্ধের কারণে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছিলেন ভাইস প্রেসিডেন্ট।
পোস্টে ট্রাম্প লেখেন, “ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে। তাদের কাছ থেকে আমাদের শত শত বিলিয়ন ডলার পাওনা আছে এবং তাদের প্রণালিও (হরমুজ প্রণালি) আমাদের নিয়ন্ত্রণে!”
প্রেসিডেন্ট ট্রাম্প পোস্টে আরও বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ডেমোক্র্যাটশাসিত শহর ও অঙ্গরাজ্যগুলোতে কথিত অপরাধ ও দুর্নীতির বিষয়ে ‘পূর্ণ মনোযোগ’ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ রাখার চেষ্টা করছে। ইরানের সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তাদের সতর্কবার্তা উপেক্ষা করায় চারটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে মন্তব্য জানতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দপ্তরে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন ভ্যান্স। ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ নিয়ে দীর্ঘদিন ধরেই সংশয় প্রকাশ করে আসছিলেন ভ্যান্স। এপ্রিলে পাকিস্তানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেন তিনি। ওই আলোচনার ফলে জুনে একটি সমঝোতা স্মারক সই হয়, যার মাধ্যমে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ হয়েছিল। তবে কয়েক সপ্তাহের মধ্যেই সেই সমঝোতা ভেঙে যায়।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম গত মাসের শেষ দিকে জানায়, ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর উদ্যোগ নিয়ে ভ্যান্সের পাঠানো একটি চিঠি পেয়েছে তেহরান। তবে ট্রাম্প বলেছেন, এ বিষয়ে যোগাযোগ করতে তিনি তার ভাইস প্রেসিডেন্টকে কোনো নির্দেশ দেননি।
মঙ্গলবার প্যারিসে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, সম্ভাব্য চুক্তির বিষয়ে ইরানের দাবিগুলো ‘অযৌক্তিক’। যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়ার ইরানের দাবির কথা উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন। রুবিও আরও বলেন, ট্রাম্প কোনো খারাপ চুক্তিতে সই করবেন না।
বুধবার ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, ইরানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে বৈঠকের বিষয়টি বিবেচনা করছিলেন ভ্যান্স। এমন বৈঠক হলে শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পেতেন তিনি। তবে এ ধরনের সম্ভাব্য আলোচনার বিষয়ে নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।