Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ অক্টোবর, ২০২৬
২০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ অক্টোবর, ২০২৬
২০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নির্বাচনের এক সপ্তাহ আগে ট্রাম্পের সমর্থন পেয়ে উচ্ছ্বসিত নেতানিয়াহু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৫: ৪২
নির্বাচনের এক সপ্তাহ আগে ট্রাম্পের সমর্থন পেয়ে উচ্ছ্বসিত নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি/বাসস

ইসরায়েলের আসন্ন নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

Advertisement

ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথোপকথনের একটি ভিডিও সোমবার প্রকাশ করেছেন তিনি।

ওই কথোপকথনে ট্রাম্পকে নেতানিয়াহুর নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করতে ও ইরানের বিরুদ্ধে আবারও যৌথ হামলার ইঙ্গিত দিতে শোনা যায়।

বার্তা সংস্থা এএফপির বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর এক সপ্তাহ আগে ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানালেন।

ফোনালাপে ট্রাম্পকে বলতে শোনা যায়, “আমার মনে হয়, আপনি বিপুল ব্যবধানে জয়ী হতে যাচ্ছেন।”

ট্রাম্প নেতানিয়াহুকে তার ডাকনাম ‘বিবি’ বলে সম্বোধন করে বলেন, “বিবি, আমি আপনাকে আমার পাশে চাই।”

কথোপকথনটি সবার জন্য উন্মুক্ত লাইনে চলছে—ট্রাম্পকে এ কথা স্মরণ করিয়ে দেন নেতানিয়াহু।

এরপর গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের জন্য ট্রাম্পের প্রশংসা করেন তিনি।

উচ্ছ্বসিত নেতানিয়াহু বলেন, “ডোনাল্ড, আমাদের একটি কাজ শেষ করা বাকি আছে। আমরা একসঙ্গেই তা শেষ করব। কাজটি আমরা শেষ করব, অন্য কেউ তা করবে না।”

তবে কোন কাজের কথা তিনি বলেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি নেতানিয়াহু।

তিনি আবারও ইরানের ধর্মীয় নেতৃত্বাধীন সরকারকে ‘সবচেয়ে বড় বিপদ’ হিসেবে বর্ণনা করেন।

যৌথ হামলার প্রায় আট মাস পরও ইরানে সেই সরকার ক্ষমতায় রয়েছে।

এর আগে বিমানবাহিনীর একটি ঘাঁটি থেকে প্রকাশিত ভিডিওতে নেতানিয়াহুকে বলতে শোনা যায়, প্রয়োজন হলেই শত্রুদের ওপর হামলা চালানোর সক্ষমতা ইসরায়েলের রয়েছে বলে তাকে আশ্বস্ত করা হয়েছে।

‘বিভাজন সৃষ্টিকারী নেতা’

ইসরায়েলে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী নেতানিয়াহু বহু বছর ধরে এমন একজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অপেক্ষায় ছিলেন, যিনি ইরানে হামলা চালাতে সম্মত হবেন। কিন্তু এপ্রিলে ট্রাম্প আকস্মিকভাবে নিজের অবস্থান পরিবর্তন করে তেহরানের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছান। বর্তমানে সেই যুদ্ধবিরতি কার্যত ভেঙে

ইসরায়েলে গোপন সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথpete hegseth

পড়েছে।

এরপর ইসরায়েলে ট্রাম্পের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে যায় বলে বিভিন্ন জনমত জরিপে উঠে এসেছে।

ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নেয়ার ইস্ট পলিসির গবেষক ডেভিড মাকোভস্কি বলেন, ট্রাম্পের সমর্থন ইসরায়েলের ভোটারদের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে কি না, তা স্পষ্ট নয়।

তিনি বলেন, “নেতানিয়াহু এমন একজন নেতা, যিনি মানুষকে বিভক্ত করেন। কেউ তাকে ভালোবাসেন, কেউ ঘৃণা করেন। সিদ্ধান্তহীন ভোটার কতজন আছেন? খুব বেশি নয়।”

যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েলের মতবিরোধ প্রকাশ্যে আসার পরও ট্রাম্প নেতানিয়াহুকে সমর্থন দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরান যুদ্ধ নিয়ে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন।

তার বক্তব্য, যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের আর কোনো বন্ধু নেই এবং দেশটির উচিত যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলা।

বিষয়: ইসরায়েলডোনাল্ড ট্রাম্পবেনিয়ামিন নেতানিয়াহুপ্রধানমন্ত্রীকথোপকথনফোনভিডিওনির্বাচনভাইস প্রেসিডেন্টজেডি ভ্যান্সইরান
Advertisement
সর্বশেষ
  • ১

    ঋণ নিচ্ছেন নাকি? আগে করুন এই ৫টি হিসাব!

  • ২

    ‘৯৮-৯৯ সাল থেকে পূর্বাচলের মতো প্রজেক্ট ঝুলছে’

  • ৩

    ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় নিহত ৫৮

  • ৪

    পুরনো বিশ্বব্যবস্থার অবসান ঘটেছে, এরপর যা আসতে পারে

  • ৫

    ‘আমেরিকার অস্ত্র সৌদিকে রক্ষা করতে পারছে না’

সম্পর্কিত
  • ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় নিহত ৫৮

    ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় নিহত ৫৮

    ইয়েমেনের শাবওয়া প্রদেশে হুতিদের হামলায় সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে ৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০০ জনের বেশি। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১৪ জন।

  • প্রধানমন্ত্রী জাপান সফরে যাচ্ছেন ২৬ অক্টোবর

    প্রধানমন্ত্রী জাপান সফরে যাচ্ছেন ২৬ অক্টোবর

    আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হবে। এছাড়া জাপানের প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান। সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর

  • খুলনায় ধর্ষণের অভিযোগে আটক ৩

    খুলনায় ধর্ষণের অভিযোগে আটক ৩

    খুলনার তেরখাদায় এক যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার মধুপুর শ্যামনগরের পুরাতন প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

  • ঢামেকের নতুন ভবনের নিচতলা থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

    ঢামেকের নতুন ভবনের নিচতলা থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের নিচতলার ফ্লোর থেকে অজ্ঞাতনামা (২৩) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে