Advertisement

রাজধানীতে ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’ শুরু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

রাজধানীতে ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’ শুরু
প্রদর্শনীতে অংশ নিচ্ছেন শিল্পী আলী, দিলরুবা হক কাজরী, ইসরাত জাহান, মাহমুদা আসসাফরা মিম ও ফারিন আহমেদ।

রাজধানীর বারিধারার দেশ আর্ট গ্যালারিতে পাঁচ শিল্পীর যৌথ চিত্রপ্রদর্শনী ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’ অনুষ্ঠিত হচ্ছে।

Advertisement

আজ শনিবার বিকেল ৫টায় শুরু হওয়া সাত দিনব্যাপী এই প্রদর্শনী চলবে আগামী শুক্রবার পর্যন্ত। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পেপার রাইম আয়োজিত প্রদর্শনীতে অংশ নিচ্ছেন শিল্পী আলী, দিলরুবা হক কাজরী, ইসরাত জাহান, মাহমুদা আসসাফরা মিম ও ফারিন আহমেদ।

মানুষের প্রতিদিনের জীবন, স্মৃতি, অনুভূতি এবং সময়ের সঙ্গে বদলে যাওয়া বাস্তবতাকে কেন্দ্র করেই ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটির’ ভাবনা। আমাদের চারপাশের বাস্তবতা সবসময় একই রকম থাকে না- আলো, শব্দ, স্মৃতি কিংবা ব্যক্তিগত অনুভবের প্রভাবে তা প্রতিনিয়ত বদলে যায়। কখনো এই বাস্তবতা স্পষ্ট, কখনো খণ্ডিত; আবার কখনো তা স্মৃতি কিংবা কল্পনার সঙ্গে মিশে নতুন অর্থ তৈরি করে। এই পরিবর্তনশীল অভিজ্ঞতাকেই পাঁচ শিল্পী তাদের নিজস্ব শিল্পভাষায় তুলে ধরেছেন এই প্রদর্শনীতে।

Advertisement

একই ভাবনাকে কেন্দ্র করে কাজ করলেও পাঁচ শিল্পীর প্রকাশভঙ্গি স্বতন্ত্র। শিল্পী আলীর কাজে উজ্জ্বল রং, সিম্বলিজম এবং বাস্তব-পরাবাস্তবের মিশেল দেখা যায়। দিলরুবা হক কাজরীর কাজে উঠে আসে প্রকৃতি, বন্যপ্রাণী, মানুষের অভিব্যক্তি ও কল্পনার জগৎ। ইসরাত জাহান তুলে ধরেছেন আলো, প্রকৃতি ও দৈনন্দিন জীবনের শান্ত মুহূর্ত। মাহমুদা আসসাফরা মিম রং, ফর্ম ও অ্যাবস্ট্রাকশনের মধ্য দিয়ে প্রকৃতিকে দেখেছেন ভিন্ন দৃষ্টিতে। আর ফারিন আহমেদের কাজে আলো, জল, নগরদৃশ্য ও প্রকৃতির পরিবর্তনশীল রূপ বিশেষভাবে উপস্থিত।