কারখানা

১৮ দিনে ৩ হাজার কোটি টাকার পোশাকের অর্ডার হারাল বাংলাদেশ
চলমান অস্থিরতায় দেশের তৈরি পোশাক খাত বড় অঙ্কের অর্ডার হারিয়েছে। মাত্র ১৮ দিনে ক্রেতারা বাংলাদেশের ৫৯ মিলিয়ন পিস পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব অর্ডারের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকা।

সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, সংখ্যা ছাড়িয়েছে ৩০০
দেশে লিড (এলইইডি) সনদপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা ৩০২টিতে পৌঁছেছে। সম্প্রতি আরও ১২টি পোশাক, বস্ত্র ও অ্যাকসেসরিজ কারখানা যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) কাছ থেকে এ সনদ পেয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বের যেকোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার দেশ হিসেবে

কম মজুরি দিয়ে শ্রমিকদের ওপর দুর্নীতির বোঝা চাপানো যাবে না: দেবপ্রিয় ভট্টাচার্য
দেবপ্রিয় ভট্টাচার্য মজুরি নিয়ে আলোচনার পাশাপাশি দেশের মোট কর্মশক্তির প্রায় ৮০ শতাংশের প্রতিনিধিত্বকারী অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের প্রতিও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

চট্টগ্রামে এস আলম গ্রুপের বন্ধ কারখানা চালুর দাবিতে স্মারকলিপি
চট্টগ্রামে এস আলম গ্রুপের বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন চাকরি হারানো শ্রমিক-কর্মচারীরা। আজ সোমবার দুপুরে হাজারো শ্রমিক-কর্মচারী চট্টগ্রাম আদালত ভবন এলাকায় জড়ো হয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

জ্বালানি সংকটে আশা দেখাচ্ছে ভোলার গ্যাসকূপ
ভোলায় নতুন একটি গ্যাসকূপ থেকে দৈনিক আড়াই কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে এই গ্যাসকূপটি আশার আলো দেখাচ্ছে।

ব্যাংক শুধু বড়দের ঋণ দিতে চায়, ছোটরা যাবে কোথায়?
“চাকরির পাশাপাশি নিজের একটা খামার গড়ে তুলতে চেয়েছিলাম। এতে বাড়তি কিছু আয় হতো, পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোরও সুযোগ তৈরি হতো। কিন্তু ঋণের জন্য কয়েকটি ব্যাংকে ঘুরেও কোনো সহায়তা পাইনি।” হতাশা নিয়ে কথাগুলো বলছিলেন গাজীপুরের রিয়াদ হোসেন।

শ্রমিকদের বিক্ষোভ, গাজীপুরে ৮ পোশাক কারখানায় ছুটি ঘোষণা
চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের আটটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

১৪৭ তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা বিজিএমইএর
ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের মধ্যে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা মালিকপক্ষ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

দিনমজুর থেকে সফল উদ্যোক্তা–জুতোর কারখানার মালিক এখন মহিদুল
দিনমজুরের কাজ করতেন মহিদুল ইসলাম। সেই মহিদুলই আজ কারখানার মালিক। চারঘাট, পুঠিয়া, দুর্গাপুরসহ স্থানীয় বড় বড় বাজারে এখন রাজত্ব করছে মুহিদুলের কারখানার জুতো। শুধু নিজে নয় কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন আরও অনেকের। কোনো সরকারি বড় সাহায্য ছাড়াই, সম্পূর্ণ নিজের চেষ্টায় মুহিদুল আজ একজন সফল উদ্যোক্তা।

‘ট্রেড ইউনিয়নের লিডার হতে গেলে কেন শ্রমিক হতে হবে না?’
ব্যবসায়ী মানেই চোর–এমন ধারণা আসলে কতটা ইতিবাচক? ট্রেড ইউনিয়নের নেতা হতে গেলে কেন শ্রমিক পরিচয় লাগবে না? বাংলাদেশে ব্যবসায়ীদের রাজনৈতিক ট্যাগ দেওয়ার একটা প্রবণতা আছে। এই প্রবণতার কারণে অনেক সময় সরকার বদলের পর বিভিন্ন কারখানা বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটেছে।

পোশাক কারখানায় ৭ নভেম্বর ছুটি ঘোষণা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের পোশাক কারখানাগুলোতে ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

রূপগঞ্জে কারখানার এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানার এয়ার কম্প্রেসার বিস্ফোরণে চার কর্মচারী দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে রূপগঞ্জের বলতা ইউনিয়নের ঠাকুরবাড়ি টেক এলাকায় সিম গ্রুপ টেক্সটাইল মিলে এ দুর্ঘটনা ঘটে। রাত ১১টার দিকে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া

সাভারে কাভার্ড ভ্যানে আগুন, শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে নতুন করে বিক্ষোভ করেছেন সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ার পোশাকশ্রমিকরা। বিশৃঙ্খলা এড়াতে প্রায় শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা
ঢাকা ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে আজ রোববার আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এক সময়ের শিল্পনগরী খুলনার অবস্থা আজ এমন কেন?
খুলনার রাষ্ট্রায়ত্ত ও পাটকল কারখানাগুলো বন্ধ হওয়ার পর এই শিল্পনগরী চরম অর্থনৈতিক স্থবিরতা ও মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। এক সময়ের কর্মচঞ্চল মিল-কলকারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় খুলনাবাসীর জীবনযাত্রা, কর্মসংস্থান এবং স্থানীয় অর্থনীতিতে মারাত্মক ধস নেমেছে, যার ফলে একে এখন ‘শিল্পশূন্য শিল্পনগরী’...

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত বেড়ে ২
ঢাকার কেরানীগঞ্জে নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুনে মানিক (৪৫) নামে দগ্ধ আরও একজন নিহত হয়েছেন।

নভেম্বরের মধ্যে চালু হচ্ছে বন্ধ থাকা ৩ সার কারখানা
দেশে সার উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমাতে বন্ধ থাকা রাষ্ট্রীয় তিনটি সার কারখানা আগামী নভেম্বরের মধ্যে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বিদ্যমান কারখানার আধুনিকায়ন ও নতুন কারখানা স্থাপনের মাধ্যমে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বার্ষিক সার উৎপাদন ২৭ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা নিয়ে

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১
রাজধানীর কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুনে একজন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট।

সৌদি আরব ক্ষেপণাস্ত্র কারখানা সম্প্রসারণ করছে?
সিএনএর বিশ্লেষক ডেকার ইভলেথ বলেন, সৌদি আরবের আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরির উদ্যোগ এমন এক সময়ে দেখা যাচ্ছে, যখন উপসাগরীয় অঞ্চলের অন্য শক্তিধর দেশও তাদের আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্রভান্ডার সম্প্রসারণের চেষ্টা করছে। তিনিও এফপিআরআইয়ের মূল্যায়নের সঙ্গে একমত।

আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুতে নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিপূরণ দাবি ব্লাস্টের
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করার সময় সুমি আক্তার ওরফে মিশু (২৭) নামে এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্টদের জবাবদিহিতা ও ক্ষতিপূরণ দাবি করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।










