
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পাকিস্তানের ফয়সালাবাদ জেলায় আঠা তৈরির কারখানায় গ্যাস বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছে।
আজ শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে জেলার কমিশনার কার্যালয়ের বরাত দিয়ে জানায়, গ্যাস লিকের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
পাকিস্তানের জরুরি পরিষেবা ‘রেসকিউ ১১২২’ জানিয়েছে, শুক্রবার সকালে একটি কারখানার বয়লার বিস্ফোরিত হওয়ার পর এই ঘটনা ঘটে। যার ফলে ভবন এবং আশেপাশের কাঠামো ধসে পড়ে।
রেসকিউ ১১২২ আরও জানায়, কারখানাটিতে আগুন লাগার পরে অন্য কারখানাতেও আগুন ছড়িয়ে যায়।
ফয়সালাবাদের কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ার বলেন, “বিস্ফোরণের ফলে কারখানার ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।”
ঘটনার তদন্তের জন্য একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন