Advertisement

বাংলাদেশ ব্যাংকের রেজল্যুশনের আওতায় পদ্মা ব্যাংক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের রেজল্যুশনের আওতায় পদ্মা ব্যাংক
পদ্মা ব্যাংক পিএলসিকে রেজল্যুশনের আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে পদ্মা ব্যাংক পিএলসিকে রেজল্যুশনের আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের দুর্বল ব্যাংকগুলোর সংকট কাটিয়ে ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এ প্রক্রিয়ায় ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

‎‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিনের খেলাপি ঋণ, মূলধন ঘাটতি, তারল্য সংকট এবং সুশাসনের ঘাটতির কারণে পদ্মা ব্যাংক গুরুতর আর্থিক দুর্বলতার মুখে পড়ে। বাংলাদেশ ব্যাংকের নিবিড় তদারকি, তারল্য সহায়তা এবং অন্যান্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেওয়ার পরও ব্যাংকটির আর্থিক সূচকে কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। এ অবস্থায় আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আর্থিক ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে ব্যাংকটিকে রেজল্যুশনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‎

Advertisement

‎ব্যাংক রেজল্যুশন আইন-২০২৬ অনুযায়ী, পদ্মা ব্যাংকের জন্য একটি কার্যকর ও উপযুক্ত রেজল্যুশন কৌশল বা ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে ব্যাংকটির আর্থিক সংকট কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া হবে।‎

‎বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই প্রক্রিয়ায় পদ্মা ব্যাংকে কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে না। ব্যাংকটির স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রম এবং গ্রাহকসেবা আগের মতোই চলবে।