
সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক আইনজীবী আহত হয়েছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে ঢাকাসহ দেশের সাত জেলায় ১০৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন রয়েছে।
এ ছাড়া, প্রয়োজন অনুযায়ী মোতায়েনের জন্য অতিরিক্ত চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মোতায়েন করা বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে।
বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মাঠপর্যায়ে নিবিড় নজরদারি ও সমন্বয় নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর মনিটরিং সেলের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিজিবি সদর দপ্তর।
এতে আরও বলা হয়, ড্রোন, শরীরে সংযুক্ত ক্যামেরা (বডি-ওর্ন ক্যামেরা) এবং অন্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত সীমান্তরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন বিজিবি সদস্যরা।

সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক আইনজীবী আহত হয়েছেন।

শর্ত ছাড়াই ইরান যুদ্ধের অবসান চান অধিকাংশ মার্কিনি
যুদ্ধের শর্ত যা-ই হোক না কেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবিলম্বে অবসান চান যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের যৌথ এক নতুন জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব মুনসহ তিনজন গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাহাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পদযাত্রা
পাহাড়ের সুবিধা বঞ্চিত শিশুদের নিরাপদ বাসস্থান, মানবিক শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে চান একদল যুবক। সে লক্ষ্যে পাহাড়ে একটি সমন্বিত ক্যাম্পাস তৈরির স্বপ্ন তাদের। এ স্বপ্নের বাস্তবায়নে প্রয়োজন র্অথ ও সহযোগিতা।