নারায়ণগঞ্জ

মাদরাসায় ‘বিদ্যুতায়িত’ হয়ে দগ্ধ ৫ শিক্ষার্থীর মধ্যে দুজনের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদরাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ পাঁচ শিক্ষার্থীর মধ্যে আতিয়া (১১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ মাদরাসাশিক্ষার্থী
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়েছে। আহতরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

মেঘনায় ট্রলারডুবিতে একই পরিবারের ৩ জন নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিখোঁজের দুই দিন পর আজ শনিবার সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ।

কাটছে জ্বালানি সংকট, সচল হচ্ছে কারখানা, প্রশ্ন স্থিতিশীল সরবরাহ নিয়ে
প্রায় দুই মাস তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের পর দেশের শিল্পকারখানায় স্বস্তি ফিরতে শুরু করেছে। গত তিন-চার দিনে গ্যাসের চাপ ও সরবরাহ বাড়ায় অনেক কারখানা আবার উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে। কোথাও কোথাও উৎপাদন প্রায় স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে বলে জানিয়েছেন শিল্প উদ্যোক্তারা।

বড় সরদার বাড়ি ও লোক-কারুশিল্প ফাউন্ডেশনের অনিয়ম তদন্তে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
প্রায় ৫০০ বছরের পুরনো ঐতিহাসিক বড় সরদার বাড়ির সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জের ‘সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

নারায়ণগঞ্জে ওয়ান ব্যাংকের এনসিসি উপশাখার উদ্বোধন
ওয়ান ব্যাংক পিএলসি নারায়ণগঞ্জ শাখার অধীনে নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকার বিবি রোডের নগর ভবনের এই উপশাখাটি ব্যাংকের ৫১তম উপশাখা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ওয়ান ব্যাংক। উপশাখাটির উদ্বোধন করেন এনসিসি প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান এবং ওয়ান

নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা
নারায়ণগঞ্জে শুভ দাস নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মাদক ব্যবসার বিরোধেই তাকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে শহরের চাষাঢ়া হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শুভ দাসের বাড়ি চাঁদপুরের মতলব বাজার এলাকায়। তিনি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এখনো যানবাহনের দীর্ঘ সারি
নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের ২৩ কিলোমিটার এলাকাজুড়ে এখনো যানবাহনের ধীরগতি রয়েছে। এই অংশের কোথাও কোথাও যানজটও সৃষ্টি হতে দেখা গেছে। সংস্কারকাজের জন্য মহাসড়কের এক লেন বন্ধ করে অপর লেন দিয়ে যানবাহন চলাচল করে। ফলে ধীরে ধীরে মহাসড়কে য

প্রতিবেদনে তথ্যগত বিভ্রান্তির বিষয়ে যে ব্যাখ্যা দিল সিপিডি
তবে তথ্যগত ভুল থাকলেও শিল্প খাতের বর্তমান চিত্র নিয়ে নিজেদের উদ্বেগের বিষয়টি পুনর্ব্যক্ত করেছে সিপিডি। সংস্থাটি উল্লেখ করে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও শিল্পনেতারা কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং ব্যবসায়িক মন্দা নিয়ে ধারাবাহিক বক্তব্য দিয়ে আসছেন।

দেড় যুগ পর রূপগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটি
প্রায় দেড় যুগ পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত পেশাজীবী গণমাধ্যমকর্মীদের সংগঠন রূপগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এক বছর মেয়াদি ২৫ সদস্যের এ কমিটি গতকাল বৃহস্পতিবার রাতে পূর্বাচলে সাংবাদিক কার্যালয়ে সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে গঠন করা হয়। কমিটিতে মোহনা টেলিভিশনের রূপগঞ্জ প্রত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’। বার্তা সংস্থা ইউএনবি জানায়,আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রযুক্তিনির্ভর ব্যবস্থার উদ্বোধন করেন।

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার ঝালাই করতে গিয়ে বিস্ফোরণে প্রাণ গেল শ্রমিকের
নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় গাড়ির গ্যাস সিলিন্ডার ঝালাই করার সময় বিস্ফোরণে শেখ রফিক (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকেশ্বরী মন্দিরের সামনে ক্রাউন সিমেন্টের একটি গাড়িতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভা

নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৫
নারায়ণগঞ্জে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ বুধবার বেলা ১২টার দিকে চাষাঢ়ার সরকারি তোলারাম কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- ছাত্রদলকর্মী তুহিন, জাকারিয়া, অলক, তোফায়েল, আলামিন, তানজিম, রাসেল ও ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি অমিত

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, ঘটনাস্থলে যাচ্ছেন হাইকমিশনার
মৃতদের মধ্যে চারজন আলীরটেক ইউনিয়নের, একজন পাশের ইউনিয়ন বক্তাবলীর এবং আরেকজন মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা। সবাই একে অপরের আত্মীয়।

নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি কেরোসিন বা অন্য কোনো দাহ্য তেলজাতীয় পদার্থে ভেজানো একটি ছোট কাপড়ের পুঁটলি আগুন ধরিয়ে স্মৃতিস্তম্ভের দিকে ছুড়ে মারে। জ্বলন্ত পুঁটলিটি স্মৃতিস্তম্ভের পাশে পড়ে আগুনের সূত্রপাত হয়।

নারায়ণগঞ্জে পূজার সময় মন্দিরে হামলা-ভাঙচুর, যুবক আটক
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক আল মেহেদী বলেন, “দুপুরে এক যুবক মন্দিরের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালিয়েছে। তার পরিবার দাবি করেছে- তিনি মানসিক ভারসাম্যহীন। তবে তারা যদি এ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারে, তাহলে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ শ্রমিক
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকায় একটি বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে মো. আরিফুল (৩৫) নামে এক শ্রমিক দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

খিলগাঁওয়ে বাসা থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোরান এলাকায় একটি বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

যেখানে পাবেন দুই দলের এক জার্সি!
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ভিন্ন ধরনের জার্সি বাজারে এনেছে নারায়ণগঞ্জের নাহার অ্যান্ড ব্রাদার সাবলিমেশন। এক জার্সিতে থাকছে দুই প্রিয় দলের থিম! জার্সির একদিকে একদল, অন্য পাশে আরেক দল!
