Advertisement

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

Advertisement

আজ শনিবার ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার শিমরাইলে এই ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা শাহিনুর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

শাহিনুর আলম বলেন, দুর্বৃত্তরা ভোর ৬টার দিকে শিমরাইলে নাফ পরিবহনের বাসটিতে আগুন দেয়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান শাহিনুর আলম। তিনি বলেন, সংশ্লিষ্ট থানা এরইমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করেছে।

Advertisement