
অ্যাপ্রোন পরে রাতে ঢামেকে ঘুরছিলেন তরুণী, আনসারের হাতে আটক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অ্যাপ্রোন পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে এক নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পাহাড়ের সুবিধা বঞ্চিত শিশুদের নিরাপদ বাসস্থান, মানবিক শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে চান একদল যুবক। সে লক্ষ্যে পাহাড়ে একটি সমন্বিত ক্যাম্পাস তৈরির স্বপ্ন তাদের।
এ স্বপ্নের বাস্তবায়নে প্রয়োজন র্অথ ও সহযোগিতা। তাদের লক্ষ্য ও উদ্দেশ্য জানাতে পথ হাঁটছেন ১২ জন যুবক। সাদা কাপড় পরিধান করে টেকনাফ থেকে ঢাকার উদ্দেশ্যে তাদের এ পথচলা চলছে।
‘মানবতার জন্য পদযাত্রা’ শীর্ষক এ পথচলার যাত্রীরা তাদের স্বপ্নের কথা জানাতে এখন অবস্থান করছেন কক্সবাজার জেলা সদরের চৌফলদণ্ডী এলাকায়। আজ বৃহস্পতিবার সকালে তারা চৌফলদণ্ডী এলাকা থেকে হাঁটা শুরু করেন।
বৃহস্পতিবার টেকনাফের জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া এ পদযাত্রা চলবে ৪৫দিন, শেষ হবে ঢাকায় গিয়ে। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নোয়াখালীর বিভিন্ন এলাকা ঘুরে সর্বশেষ ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর কথা তাদের।
চলতি পথে সাধারণ মানুষকে তাদের উদ্দেশ্যের কথা জানিয়ে সহযোগিতা চাইছেন। পথ চলতি সাধারণ মানুষ তাদের কথা শুনছেন, আর্থিক সাহায্যও করছেন। আবার কেউ পরবর্তীতে তাদের সহযোগিতার প্রতিশ্রুতিও দিচ্ছেন।
এই পদযাত্রার নেতৃত্ব দিচ্ছেন উথোয়াইংগ্য মারমা। তিনি বান্দরবানের লামা এলাকায় বাসিন্দা। ওই এলাকাতেই ২০২২ সালে ৯ জন সুবিধাবঞ্চিত শিশু নিয়ে ‘রংখেদং শিশু সদন’ নামে একটি মানবিক প্রতিষ্ঠা গড়ে তোলেন।
পরবর্তীতে আলীকদম উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকায় ‘প্রেন্নুই শিক্ষালয়’ নামে আরও একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। দুই প্রতিষ্ঠানে বর্তমানে ২৬০ জন সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা ও মানবিক সহায়তা পাচ্ছে।
এ উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সহযোগিতা করে থাকেন। এ উদ্যোগকে আরও বিস্তৃত পরিসরে এক হাজার শিশুর জন্য একটি পূর্ণাঙ্গ শিক্ষায়তন গড়ে তুলতে চান তারা। তারা মানবিক মানুষদের সহযোগিতার জন্যই এ পদযাত্রা শুরু করেছেন।
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলার পিছিয়ে পড়া এলাকার শিশুরা খাদ্য চিকিৎসা, বাসস্থানসহ বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত এবং তাদের পারিবারিক সংকটের কারণে শিশুকাল থেকেই জীবনের স্বাভাবিক অবস্থান থেকেই অনেকটা পিছিয়ে পড়ে উল্লেখ করে উথোয়াইংগ্য মারমা চরচাকে বলেন, “একজন সুবিধাবঞ্চিত শিশুর পূর্ণাঙ্গ বিকাশের জন্য শিক্ষার পাশাপাশি আবাসন, পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসেবা ও সুরক্ষার প্রয়োজন। আমরা আমাদের স্বপ্নের ক্যাম্পাসে এসবের সম্মিলন ঘটাতে চাই। এরজন্য সকলের সহযোগিতা দরকার।”
পাহাড়ের শিশুদের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি জানান, এই শিশুদের বিকাশের জন্য তাদের এ উদ্যোগ।
এই যাত্রায় তাদের অনেকেই সহযোগিতা করছেন উল্লেখ করে উথোয়াইংগ্য মারমা বলেন, “আমাদের আহবানে বিভিন্ন এলাকার লোকজনের সাড়া উৎসাহব্যঞ্জক। সাধারণ মানুষ যার যার অবস্থান থেকে অর্থ সহায়তা করছেন। আবার অনেকেই পরবর্তী সময়ে সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন। এ সহায়তার মধ্য দিয়ে আমরা কাঙ্খিত লক্ষ্যের কাছে পৌঁছাতে পারবো।”

অ্যাপ্রোন পরে রাতে ঢামেকে ঘুরছিলেন তরুণী, আনসারের হাতে আটক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অ্যাপ্রোন পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে এক নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন আটক
ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) আটক করেছে পুলিশ।

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরত যাওয়া আর প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত
মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ও ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর যে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার, সে ব্যাপারে আজ বুধবার ভারতের মনোভাব জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সোয়াল।

রাজশাহীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগের অভিযোগ
রাজশাহীর পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।