
গত মঙ্গলবার টানা বৃষ্টির মধ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে এক নারী ও নগরীর রহমান নগর এলাকায় ঘরের দেয়াল ধসে মারা যান এক দিনমজুর। আর সবশেষ বুধবার দুই শিশুর প্রাণ গেছে।

এভারেস্ট জয়ী বাংলাদেশি নারীদের তালিকায় চলতি বছর নাম লিখিয়েছেন রংপুরের নুরুন্নাহার নিম্নি। ২০২৬ সালের ২৭ মে তিনি তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় পা রাখেন।

পাহাড়ের মানুষকে শান্ত, ধৈর্য ধারণ, আইনশৃঙ্খলা ও সম্প্রীতি বজায়ের আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে সদ্য পদত্যাগ করা দীপেন দেওয়ান।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় মো. ইমন হোসেন (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (গণতান্ত্রিক) সদস্য ছিলেন।

বুলগেরিয়ার ওসোগোভো পাহাড়ের নিচে একটি পরিত্যক্ত দস্তার খনিতে অত্যাধুনিক প্রযুক্তিতে গড়া এক বিশাল গাঁজার খামারের সন্ধান পেয়েছে পুলিশ। উত্তর মেসিডোনিয়া সীমান্তের কাছের এই গোপন আস্তানা থেকে প্রায় ৭০ কেজি মাদক, ৬ লাখ ইউরো এবং ৬০০ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিজু উৎসব শুরু হয়েছে। রাজধানীর রমনা পার্কের লেকে ফুল ভাসিয়ে উৎসবের শুরু। ভিডিও: মাহিন আরাফাত

আজ বিশ্ব পানি দিবস, এবারের প্রতিপাদ্য ‘পানি ও জেন্ডার’, যার মূল লক্ষ্য পানিসংকটে নারী ও শিশুদের দুর্দশা তুলে ধরা। বাংলাদেশের উপকূল ও পাহাড়ি অঞ্চলে নিরাপদ পানির অভাবে নারীদের প্রজননস্বাস্থ্য চরম হুমকির মুখে, বাড়ছে জরায়ু সংক্রমণের মতো ভয়াবহ ব্যাধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সাধারণ ভোট, গণভোট, ভোট-পরবর্তী রাজনীতি নিয়ে চরচার সঙ্গে আলোচনা করেছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে ২৭ জানুয়ারি (২০২৬) রাজধানীর ডিআরইউ মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বস্তিটি একটি পাহাড়ের পাশে অবস্থিত ছিল। এতে ওই পাহাড়ে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

ইতালির এক নীরব পাহাড়ি গ্রাম পাগলিয়ারা দেই মার্সি, এই গ্রামে মানুষের থেকে বিড়ালের সংখ্যাই বেশি। প্রায় ৩০ বছর পর এই গ্রামে জন্ম নিয়েছে একটি শিশু। শিশুটির জন্ম এই গ্রামে এনে দিয়েছে বিরল আনন্দ ও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু।

দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। চুক্তির ২৮তম বর্ষপূর্তিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান বক্তারা।

আইন ও সালিশ কেন্দ্র দ্রুত একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করার দাবি করেছে।